এক ঝলক
নানা ধরনের অনিয়ম হয়েছে, অনিয়ম রুখতেই অন্নপূর্ণা’য় তথ্য যাচাই : মুখ্যমন্ত্রী কাস্ট সার্টিফিকেট যাচাইয়ের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের ধর্মীয় সমাবেশে পাকিস্তানের গোয়েন্দা, স্বীকারোক্তি ধৃত পাক চরের মাইক খোলা নিয়ে জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা পদের ভবিষ্যত ঝুলেই রইলো

বৃষ্টির জেরে স্কুল চত্বরে ধস, আতঙ্কে বন্ধ পঠন, পাঠন

সার্থক কুমার দে (দুর্গাপুর) : দুদিনের টানা বৃষ্টির জেরে মঙ্গলবার সকালে পাণ্ডবেশ্বরের হরিপুর গ্রামে একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ধসের ঘটনা ঘিরে ছড়াল আতঙ্ক। বিদ্যালয়ের মিড ডে মিল রান্নাঘরের পাশেই মাটি বসে তৈরি হয়েছে বড় গর্ত। ঘটনায় পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে আতঙ্কে ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিপুরের ওই বিদ্যালয়ে বর্তমানে প্রায় ৫২৮ জন পড়ুয়া রয়েছে। নিরাপত্তার কথা মাথায় রেখে এদিন বিদ্যালয়ের পঠন-পাঠন বন্ধ রাখা হয়। বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৩ সালেও স্কুল চত্বরে ধসের ঘটনা ঘটেছিল। সেই সময় শিক্ষক ও অভিভাবকদের অভিযোগ ছিল, ইসিএলের খনি কার্যকলাপের জেরেই বারবার ধসের ঘটনা ঘটছে। পড়ুয়াদের নিরাপত্তার স্বার্থে বিদ্যালয়টি অন্যত্র সরিয়ে নতুন করে নির্মাণের জন্য ইসিএলের কাছে আবেদন জানানো হয়েছিল । সংস্থার পক্ষ থেকে পুনর্বাসনের আশ্বাসও দেওয়া হয়। তবে এখনও সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ। মঙ্গলবারের ঘটনার খবর পেয়ে বিদ্যালয়ে পৌঁছন ইসিএলের আধিকারিকরা । আপাতত নিরাপত্তার স্বার্থে ধসের চারপাশে ফেন্সিং দেওয়ার কাজ শুরু হয়েছে । ঘটনাস্থলে উপস্থিত ইসিএলের এক আধিকারিক জানান, পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকাদের নিরাপত্তার কথা মাথায় রেখে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে । বারবার ধসের ঘটনা ঘটলেও বিদ্যালয়টি এখনও অন্যত্র স্থানান্তরিত না হওয়ায় নতুন করে প্রশ্ন উঠেছে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে । স্থায়ী সমাধানের দাবিতে ফের সরব হয়েছেন শিক্ষক ও অভিভাবকেরা ।
Ganamadhyam
19 August, 2026
ই-পেপার