জুলাই মাসে ১ কোটি ১৯ লক্ষ মহিলার অ্যাকাউন্টে দিতে পেরেছিলাম। আমরা কেন ফর্ম তৈরি করেছিলাম, আমরা তার কারণও জানিয়েছি। বিগত দিনে, তৃণমূল কংগ্রেসের সরকার, ৫০০ টাকা করে দিয়েছে, ২১ থেকে ২৪ সাল। ২৪ লোকসভা নির্বাচনের আগে, সেটা বাড়িয়ে ১ হাজার টাকা করে, দেড় বছর দিয়েছে। আর ভোটের আগে মাত্র দুই মাস দেড় হাজার টাকা করে দিয়েছে। আমরা ওই তালিকায় দেখলাম, পুরুষরাও লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। আমরা ওই তালিকায় দেখলাম, যারা ভারতীয় নয়, এসআইআর -এ নাম কেটে গিয়েছে, তাদেরকেও টাকা দেওয়া হচ্ছে। মৃত ব্যক্তিকেও টাকা দেওয়া হচ্ছে। সরকারি টাকা এইভাবে কেউ নয়ছয় করতে পারে না। তাই অর্থনৈতিক শৃঙ্খলা মেনে, আমরা একটি ফর্ম বিতরণ করেছিলাম। ফর্মে অনেকগুলি পাতা ছিল। কার্যত দুটি-তিনটি পাতার বেশি ফিলাপ করার কিছু ছিল না। কারণ এসআইআর, জাতিগত শংসপত্র সহ বেশ কয়েকটা বিষয় ছিল, যেগুলি ফিলাপ করার দরকার নেই। আমরা মোট ১ কোটি ৮০ লক্ষ ফর্ম পেয়েছিলাম। জুন এবং জুলাই মাসের ৩১ তারিখ পর্যন্ত। গতকাল সাংবাদিক সম্মেলন করে মাননীয়া মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, এবং সুমনা সরকার বিস্তারিত বলেছেন। আমি রিপিট করব না। উত্তর কলকাতায়, ১০ জুলাই পর্যন্ত যে বাছাইয়ের কাজ হয়েছে, তাতে উত্তর কলকাতায় জমা পড়া ফর্মের মধ্যে, এই ৭ টি বিধানসভা কেন্দ্রে, ৭৬ হাজার ৮১৭ জন, দিদি এবং বোনের অ্যাকাউন্টে, অর্থপ্রদান গতকাল থেকে শুরু হয়েছে। তাই আপনারা এখানে একটি অভিনন্দন সভা ডেকেছেন। আমি অভিনন্দন গ্রহণ করলাম। সাথে সাথে ২০ তারিখ থেকে, একটি পোর্টালও চালু করছে পশ্চিমবঙ্গ সরকার। সেই পোর্টালে যদি মনে করেন, যে কোনও অনুপযুক্ত লোক, এই অর্থ পেয়েছে, আপত্তিও দিতে পারেন। আর আবেদন করেছেন, আপনি উপযুক্ত, কিন্তু আপনার অ্যাকাউন্টে ২০ তারিখের মধ্যে অর্থ ঢোকেনি, তাহলে আপনি সেখানে আপনার আপত্তিও দিতে পারেন। আমরা সেটার নিষ্পত্তিও করতে থাকব, আমাদের দফতর করতে থাকবে। এই ৭৬ হাজার ৮১৭ জন, যারা ইতিমধ্যে, উত্তর কলকাতায় যোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন, এদের কাছে আমার আবেদন, মা অন্নপূর্ণা যোজনার নামে যে স্কিম, তৈরি হয়েছে, প্রত্যেক মাসে, দ্বিতীয় সপ্তাহে,আপনাদের কারও কাছে যেতে হবে না। ১০ থেকে ১৫ তারিখের মধ্যে প্রত্যেক মাসে আপনাদের টাকা এসে যাবে। এবং কোনও টেকনিক্যাল সমস্যা থাকলে, আপনারা স্থানীয় মহিলা মোর্চার নেতৃত্বর, সহযোগিতা নেবেন। এবং উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে, এই অন্নপূর্ণা যোজনা বাহিনী, আপনারা নিজেদের মধ্যে একটা গ্রুপ তৈরি করে নেবেন।যাতে আগামী দিনে মহিলার অধিকার এবং মহিলাদের উপর কোনও রকমে, অত্যাচার অবিচার হলে, আপনারা মা বোনেদের পাশে দাঁড়াতে পারেন।