এক ঝলক
নানা ধরনের অনিয়ম হয়েছে, অনিয়ম রুখতেই অন্নপূর্ণা’য় তথ্য যাচাই : মুখ্যমন্ত্রী কাস্ট সার্টিফিকেট যাচাইয়ের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের ধর্মীয় সমাবেশে পাকিস্তানের গোয়েন্দা, স্বীকারোক্তি ধৃত পাক চরের মাইক খোলা নিয়ে জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা পদের ভবিষ্যত ঝুলেই রইলো

নানা ধরনের অনিয়ম হয়েছে, অনিয়ম রুখতেই অন্নপূর্ণা’য় তথ্য যাচাই : মুখ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা: তৃণমূল জমানায় সরকারি প্রকল্পের টাকা নিয়ে নানা ধরনের অনিয়ম হয়েছে। সেই অনিয়ম যাতে আর না হয়, সেই ব্যাপারে যে তার সরকার সতর্ক, সেকথা আরও একবার স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার থেকেই অন্নপূর্ণা যোজনায় ১ কোটি ৪৫ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢোকানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ২০ আগস্ট পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। এই আবহে মঙ্গলবার মহাজাতি সদনে উত্তর কলকাতার মহিলাদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সভা করা হয়। সেই অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী জানান, আগের সরকারের আমলে সরকারি প্রকল্পের টাকা নিয়ে নানা ধরনের অনিয়ম হয়েছে। সেই কারণেই নতুন সরকার ক্ষমতায় আসার পর অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে আবেদনকারীদের তথ্য যাচাই করে যোগ্যদের তালিকা তৈরি করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, নতুন সরকার ক্ষমতায় আসার পর অন্নপূর্ণা যোজনার জন্য নতুন করে ফর্ম দেওয়া হয়েছিল। সেই আবেদনগুলি যাচাই করার পরই যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে। সরকারি অর্থের অপচয় বা নয়ছয় কোনওভাবেই বরদাস্ত করা হবে না। তাই উপযুক্ত যাচাইয়ের পরেই টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন,২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা, যাদের পরিবার, স্থায়ী চাকরি করেন না, কেন্দ্র বা রাজ্য সরকারের, যাদের পরিবারের বছরের ১২ লক্ষ টাকার বেশি রোজগার, এই রকম কয়েকটি ক্ষেত্র ছাড়া, যারা আবেদন করবেন, তাদেরকে আমরা, মাসে ৩ হাজার টাকা করে দেব অন্নপূর্ণা যোজনাতে। মুখ্যমন্ত্রী বলেন, আমরা অনেক কর্মসূচি নিয়েছি। সময় আমাদের হাতে বেশি ছিল না। মাত্র তিন মাস, তার মধ্যে আমরা জুন মাসে, ২৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে দিতে পেরেছিলাম।
Ganamadhyam
19 August, 2026
জুলাই মাসে ১ কোটি ১৯ লক্ষ মহিলার অ্যাকাউন্টে দিতে পেরেছিলাম। আমরা কেন ফর্ম তৈরি করেছিলাম, আমরা তার কারণও জানিয়েছি। বিগত দিনে, তৃণমূল কংগ্রেসের সরকার, ৫০০ টাকা করে দিয়েছে, ২১ থেকে ২৪ সাল। ২৪ লোকসভা নির্বাচনের আগে, সেটা বাড়িয়ে ১ হাজার টাকা করে, দেড় বছর দিয়েছে। আর ভোটের আগে মাত্র দুই মাস দেড় হাজার টাকা করে দিয়েছে। আমরা ওই তালিকায় দেখলাম, পুরুষরাও লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। আমরা ওই তালিকায় দেখলাম, যারা ভারতীয় নয়, এসআইআর -এ নাম কেটে গিয়েছে, তাদেরকেও টাকা দেওয়া হচ্ছে। মৃত ব্যক্তিকেও টাকা দেওয়া হচ্ছে। সরকারি টাকা এইভাবে কেউ নয়ছয় করতে পারে না। তাই অর্থনৈতিক শৃঙ্খলা মেনে, আমরা একটি ফর্ম বিতরণ করেছিলাম। ফর্মে অনেকগুলি পাতা ছিল। কার্যত দুটি-তিনটি পাতার বেশি ফিলাপ করার কিছু ছিল না। কারণ এসআইআর, জাতিগত শংসপত্র সহ বেশ কয়েকটা বিষয় ছিল, যেগুলি ফিলাপ করার দরকার নেই। আমরা মোট ১ কোটি ৮০ লক্ষ ফর্ম পেয়েছিলাম। জুন এবং জুলাই মাসের ৩১ তারিখ পর্যন্ত। গতকাল সাংবাদিক সম্মেলন করে মাননীয়া মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, এবং সুমনা সরকার বিস্তারিত বলেছেন। আমি রিপিট করব না। উত্তর কলকাতায়, ১০ জুলাই পর্যন্ত যে বাছাইয়ের কাজ হয়েছে, তাতে উত্তর কলকাতায় জমা পড়া ফর্মের মধ্যে, এই ৭ টি বিধানসভা কেন্দ্রে, ৭৬ হাজার ৮১৭ জন, দিদি এবং বোনের অ্যাকাউন্টে, অর্থপ্রদান গতকাল থেকে শুরু হয়েছে। তাই আপনারা এখানে একটি অভিনন্দন সভা ডেকেছেন। আমি অভিনন্দন গ্রহণ করলাম। সাথে সাথে ২০ তারিখ থেকে, একটি পোর্টালও চালু করছে পশ্চিমবঙ্গ সরকার। সেই পোর্টালে যদি মনে করেন, যে কোনও অনুপযুক্ত লোক, এই অর্থ পেয়েছে, আপত্তিও দিতে পারেন। আর আবেদন করেছেন, আপনি উপযুক্ত, কিন্তু আপনার অ্যাকাউন্টে ২০ তারিখের মধ্যে অর্থ ঢোকেনি, তাহলে আপনি সেখানে আপনার আপত্তিও দিতে পারেন। আমরা সেটার নিষ্পত্তিও করতে থাকব, আমাদের দফতর করতে থাকবে। এই ৭৬ হাজার ৮১৭ জন, যারা ইতিমধ্যে, উত্তর কলকাতায় যোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন, এদের কাছে আমার আবেদন, মা অন্নপূর্ণা যোজনার নামে যে স্কিম, তৈরি হয়েছে, প্রত্যেক মাসে, দ্বিতীয় সপ্তাহে,আপনাদের কারও কাছে যেতে হবে না। ১০ থেকে ১৫ তারিখের মধ্যে প্রত্যেক মাসে আপনাদের টাকা এসে যাবে।  এবং কোনও টেকনিক্যাল সমস্যা থাকলে, আপনারা স্থানীয় মহিলা মোর্চার নেতৃত্বর, সহযোগিতা নেবেন। এবং উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে, এই অন্নপূর্ণা যোজনা বাহিনী, আপনারা নিজেদের মধ্যে একটা গ্রুপ তৈরি করে নেবেন।যাতে আগামী দিনে মহিলার অধিকার এবং মহিলাদের উপর কোনও রকমে, অত্যাচার অবিচার হলে,  আপনারা মা বোনেদের পাশে দাঁড়াতে পারেন। 
ই-পেপার