উত্তরাখন্ড থেকে গ্রেফতার সিঙ্গুরের তৃণমূলের পঞ্চায়েত প্রধান
তরুণ তাঁতি (হুগলি): প্রাক্তন মন্ত্রী বেচারাম মান্নার ঘনিষ্ঠ চন্দনপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান জামিরুল হক হালদারকে উত্তরাখণ্ড থেকে গ্রেফতার করে আনল সিঙ্গুর থানার পুলিশ।সিন্ডিকেট রাজ, ফ্লাই অ্যাশ দিয়ে বেআইনিভাবে সরকারি নিচু জমি ভরাট, তোলাবাজি ও দূর্নীতির একাধিক অভিযোগে।
গত জুন মাসে সিঙ্গুর থানার অভিযোগ দায়ের হয়। এরপর এই ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত জামিরুল হক হালদারকে উত্তরাখণ্ডের আলমোড়া থেকে গ্রেফতার করে সিঙ্গুর থানার পুলিশ। অভিযোগ দায়ের হওয়ার পর থেকে এলাকা ছাড়া ছিলেন তৃনমূল নেতা। মোবাইল টাওয়ার লোকেশন ট্রাক করে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে। উত্তরাখণ্ড আলমোড়া জেলা আদালতে পেশ করে আদালত ৫ দিনের ট্রানজিট রিমান্ডে সিঙ্গুরে নিয়ে আসে। অভিযুক্তকে আজ (সোমবার ) চন্দনগর আদালতে পেশ করা হয়। পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে চায়। এই ঘটনার সঙ্গে আর কে কে জড়িত সেটা তদন্তে নামে পুলিশ।( ছবি: জ্যোতির্ময় বসু)