এক ঝলক
নানা ধরনের অনিয়ম হয়েছে, অনিয়ম রুখতেই অন্নপূর্ণা’য় তথ্য যাচাই : মুখ্যমন্ত্রী কাস্ট সার্টিফিকেট যাচাইয়ের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের ধর্মীয় সমাবেশে পাকিস্তানের গোয়েন্দা, স্বীকারোক্তি ধৃত পাক চরের মাইক খোলা নিয়ে জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা পদের ভবিষ্যত ঝুলেই রইলো

জঙ্গি সন্দেহে গ্রেফতার যুবক, বজবজে পুলিশের বিশেষ দল

নিজস্ব সংবাদদাতা (বজবজ) : আন্তর্জাতিক জঙ্গি যোগের অভিযোগে অভিযানে রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। সোশ্যাল মিডিয়ায় দেশবিরোধী কার্যকলাপ চালানোর অভিযোগে নোদাখালির বিড়লাপুর এলাকা থেকে ১যুবককে গ্রেফতার করেছে এসটিএফ-এর বিশেষ দল। রবিবার গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃত যুবকের নাম শেখ শফিক। ধৃত বজবজের বিড়লা পুর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। এসটিএফ–এর একটি বিশেষ দল গোপন সূত্রের খবরের ভিত্তিতে ওই এলাকায় হানা দেয়। সেখান থেকে শফিককে আটক করার পর দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলে ‘দেশবিরোধী প্রচার’ চালানোর অভিযোগ রয়েছে। শেখ সফিকের পরিবার সূত্রে খবর, সে প্রায় ১০ বছর ধরে বিড়লাপুর মিলে কাজ করতো। বর্তমানে তারা বিড়লাপুর মিলের কোয়ার্টারে থাকেন। বজবজে তাদের বাড়ি রয়েছে। বজবজের বাড়ির ভগ্ন দশা হওয়ার কারণে মিলের কোয়ার্টারেই পরিবার নিয়ে থাকতেন শেখ সফিক‌। তবে পরিবারের লোকজন ক্যামেরার সামনে কোন মন্তব্য করতে চাইনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের বিরুদ্ধে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ এবং দেশবিরোধী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তার সঙ্গে সীমান্তপারের কোনও ব্যক্তি বা সংগঠনের যোগাযোগ রয়েছে কি না, সেই বিষয়টিও তদন্ত করে দেখছেন গোয়েন্দারা।(ছবি: বিশ্বজিৎ নস্কর)
Ganamadhyam
18 August, 2026
ই-পেপার