কমিউনিস্টরা গরিব মানুষের জন্য আন্দোলন করছে,করবে : শতরূপ
নিজস্ব সংবাদদাতা (ঘাটাল): বেআইনি দখলদার মুক্ত সহ বিভিন্ন রাজনৈতিক ঘটনায় বিজেপি এবং আগের তৃণমূল সরকারের সমালোচনা করে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বক্তব্য রাখলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ। পার্টির নতুন প্রজন্মর এই যুব নেতৃত্বর কথা বলার ভঙ্গিমা এবং শব্দ প্রয়োগ স্বতন্ত্র। ছোট দোকান, ছোট হকাররা যদি না থাকেন তাহলে শপিংমলে ৫০ টাকা দামের চা খেতে হবে, দেড়শ টাকা দিয়ে সব্জি ভাত খেতে হবে। কোনও হকার বড়লোক নয়। যদি সৎ পথে ব্যবসা করে বড়লোক হয় কোনও হকার তাতে আপত্তির কিছু নেই, তোলাবাজি করে, কয়লা চুরি করে তো কোনও হকার বড়লোক হয়নি। তারা গরিব বলেই তো এইভাবে ব্যবসা করছে। যেখানে হকার উচ্ছেদ হয়েছে, বুলডোজার চলেছে সিপিআইএম সেখানে প্রতিবাদ করেছে এবং প্রয়োজনে আদালতে গিয়েছে। ঘাটালে দলীয় কর্মসূচিতে এসে শতরূপ ঘোষ তার বক্তব্যে এই কথা বলেন। সরকারি কর্মচারীদের যোগা দিবসে অংশগ্রহণ থেকে শুরু করে বেআইনি দখলদার উচ্ছেদ সহ বিভিন্ন ক্ষেত্রে তিনি সমালোচনা করেন বিজেপির।
পাশাপাশি তৃণমূল কংগ্রেসেরও তিনি সমালোচনা করেন।তথাকথিত ভালো তৃণমূলের সমালোচনা করেন তিনি।
সিপিআইএম এফটি এমএল এ নিয়ে মাথা উঁচু করে বিধানসভায় আছে এবং আন্দোলনে আছে বলে তিনি বলেন। সম্প্রতি কোকরোচ জনতা পার্টির আন্দোলনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে তিনি বলেন, এই ঘটনা দেশে যৌবনের জয়।সম্প্রতি দেশের তিনটি উপনির্বাচনে বিজেপির ফলাফল নিয়ে তিনি সমালোচনা করেন।
ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টি গরিব খেটে খাওয়া মানুষের সাথে ছিল আছে থাকবে বলে তিনি বলেন।