তরুণ তাঁতি ( হুগলি): হাত জোড় করে বলছি রিকোয়েস্ট করছি আপনি মহিলা, পুরুষ হলে অন্য রকম হয়। পুরুষ হলে জেল খাটাতাম, পঞ্চায়েতে বসে পঞ্চায়েত প্রধানকে হুঁশিয়ারি বিধায়কের। কোন্নগরের নবগ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ বিধায়কের। বুধবার উত্তরপাড়ার বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী নবগ্রামে গেলে বাসিন্দারা তাকে দেখে ক্ষোভ দেখান। রাস্তার বেহাল অবস্থা নিয়ে সরব হন বাসিন্দারা।তৃনমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান সোমা দাসকে বার বার জানিয়েও কোনো লাভ হয়নি।
বিধায়ক পঞ্চায়েত অফিসে গিয়ে প্রধানকে বাইরে নিয়ে আসেন।রাস্তার অবস্থা নিজের চোখে দেখতে বলেন। পাশাপাশি বিধায়ক বলেন প্রয়োজনে আপনাকে দিয়ে ড্রেন পরিষ্কার করাবো এরপরই বিধায়ক প্রধানকে হুশিয়ারী দেন, আপনি মহিলা বলে রেয়াত করছি পুরুষ হলে জেল খাটাতাম। বিধায়ক অভিযোগ করেন,পঞ্চায়েত প্রধান কোনো তথ্যই দেখাতে পারছেন না।কোন রাস্তা সংস্কার হয়নি, বলতে পারছেন না পঞ্চায়েত প্রধান।তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। চাঁদে যেমন বড় বড় গর্ত রয়েছে নবগ্রামের রাস্তাতেও সেরকম গর্ত।তাই নবগ্রামের রাস্তায় হাঁটলে মনে হয় চাঁদে হাঁটছি।এদিন তিনি প্রধানকে বলেন আপনার নামে শয়ে শয়ে অভিযোগ রয়েছে, আপনি যদি কাজ করতে না পারেন এখনই রিজাইন দিন আমি একসেপ্ট করে নেব, আর যদি রিজাইন না দেন তাহলে কি করে কাজ করাতে হয় তা আমি জানি। প্রধান যদিও দাবী করেন, পঞ্চায়েতের সীমিত ক্ষমতায় রাস্তা করা যায়নি। জেলা পরিষদকে লেখা হয়েছে তার উত্তর পাওয়া যায়নি। বিধায়ক জানান, রাস্তা সারানো হবে।