এক ঝলক
তৃনমূলের তালিকায় ১২ লক্ষ অযোগ্য, আবাসে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হল মিলন মেলায় বিনিয়োগ টানতে উদ্যোগী শুভেন্দু অধিকারী ধর্ষণে ১০ বছরের সশ্রম কারাদণ্ড তেহলকার তরুণ তেজপাল হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মহুয়া উত্তরপাড়া হাসপাতালের হাল ফেরাতে নতুন উদ্যোগ

কৃষি প্রতিমন্ত্রীর হোয়াটসঅ্যাপ হ্যাক, তদন্তে পুলিশ

স্বপ্নীল মজুমদার (ঝাড়গ্রাম): হোয়াটসঅ্যাপ হ্যাকের অভিযোগ উঠল রাজ্যের কৃষি প্রতিমন্ত্রী অমিয় কিস্কুর ব্যক্তিগত মোবাইল নম্বরের। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ আচমকাই অ্যাকাউন্টটির নিয়ন্ত্রণ হারান তিনি বলে অভিযোগ। এরপরই জেলা পুলিশের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ জানান মন্ত্রী। পাশাপাশি সমাজমাধ্যমে একটি ভিডিও বার্তা প্রকাশ করে তাঁর নম্বর থেকে কোনও ফোন বা বার্তা গেলে তাতে সাড়া না দেওয়ার আবেদন জানান। অমিয় জানান, বৃহস্পতিবার সকাল পর্যন্ত তিনি স্বাভাবিক ভাবেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করছিলেন। কিন্তু সাড়ে ১১টার পরে হঠাৎই অ্যাকাউন্টটি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কিছু ক্ষণের মধ্যেই পরিচিতদের কাছ থেকে জানতে পারেন, তাঁর নম্বর থেকেই বিভিন্ন ব্যক্তির কাছে ফোন ও বার্তা যাচ্ছে। তখনই সতর্কবার্তা দিয়ে তিনি জানান, তার নাম করে কেউ আর্থিক সাহায্য, ওটিপি বা ব্যক্তিগত তথ্য চাইলে তাতে যেন সাড়া না দেওয়া হয়।
Ganamadhyam
07 August, 2026
মন্ত্রী বলেন, পুলিশে অভিযোগ করেছি। এই ধরনের ঘটনার মুখোমুখি এই প্রথম হলাম। নয়াগ্রাম কেন্দ্রের বিধায়ক অমিয় বর্তমানে রাজ্যের কৃষি, কৃষি বিপণন ও উদ্যানপালন দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ সামনে আসতেই তদন্ত শুরু করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। পুলিশের এক আধিকারিক বলেন, অ্যাকাউন্টে ঠিক কী ভাবে অনুপ্রবেশ হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। সাইবার অপরাধ দমন শাখার আধিকারিকদের মতে, সন্দেহজনক লিঙ্ক, ভুয়ো অ্যাপ বা অজানা ফাইল ডাউনলোডের মাধ্যমে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ হাতিয়ে নেওয়ার চেষ্টা প্রায়ই হয়। অতীতেও সরকারি প্রকল্পের নামে ভুয়ো অ্যাপ ছড়িয়ে এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যবহার করে একাধিক অ্যাকাউন্ট হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। তাই অচেনা উৎস থেকে আসা কোনও লিঙ্ক বা ফাইল খোলার আগে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন তদন্তকারীরা।
ই-পেপার