এক ঝলক
হঠাৎই শহরের কয়েকটি থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী সংসদের অচলাবস্থা কাটাতে কিরেণ রিজিজু'র উদ্যোগ অভিষেকের বিদেশযাত্রায় আবার ধাক্কা, অনুমতি দিল না হাই কোর্ট ফারাক্কায় ভুয়ো এসটি সার্টিফিকেট কাণ্ড, শংসাপত্র বাতিল করল প্রশাসন পাঞ্জাব পুলিশের জালে সন্দেহভাজন আইএসআই ৯ জঙ্গি

বিয়ের আগে মা হতে চান আম্রপালি

মুম্বইঃ ভোজপুরি চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আম্রপালি দুবে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবনের এক সিদ্ধান্তের কথা জানিয়েছেন। আম্রপালি তাঁর ভাবনা ভাগ করে নিতেই, সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আলোচনা। অভিনেত্রী জানিয়েছেন, তিনি বিয়ের আগে একটি সন্তান দত্তক নিতে চান। সিংহভাগ নারী মাতৃত্ব চান। তবে আম্রপালির কাছেও মাতৃত্ব কোনও সম্পর্কের পরবর্তী ধাপ নয়। অভিনেত্রী বিশ্বাস করনে মাতৃত্ব জীবনের একটি স্বতন্ত্র ও গভীর অনুভূতি। সম্প্রতি রিয়্যালিটি শো ‘ভোজপুরি বাওয়াল’- এর মঞ্চে উপস্থিত হয়ে আম্রপালি জানান, বহু বছর ধরেই তাঁর ইচ্ছে একটি শিশুকে দত্তক নেওয়ার। তাঁর কথায়, 'আমি সবসময়ই মা হতে চেয়েছি। যদি বিয়ে হয়, ভালো। না হলেও আমি সন্তান দত্তক নেব। এটা আমার কাছে একেবারেই নন-নেগোশিয়েবল।' অভিনেত্রী আরও জানান, একসময় তিনি এই ইচ্ছার কথা মাকে জানিয়েছিলেন। কিন্তু তখন তাঁর মা এতে সম্মতি দেননি। পরিবারের আপত্তির কারণেই সেই সিদ্ধান্ত আর এগোয়নি। তবে এখন তিনি মনে করেন, সময় বদলেছে এবং নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নিতে চান। আম্রপালির মতে, মাতৃত্ব শুধুমাত্র জৈবিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়। একজন শিশুকে ভালোবাসা, তার দায়িত্ব নেওয়া এবং তাকে সুন্দর ভবিষ্যৎ দেওয়াই প্রকৃত মা হওয়ার পরিচয়। তাই তিনি বিশ্বাস করেন, দত্তক নেওয়ার মাধ্যমে একজন নারীও সমানভাবে মাতৃত্বের পূর্ণতা অনুভব করতে পারেন। অনেকেই অভিনেত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। সমাজে দত্তক গ্রহণ নিয়ে ইতিবাচক বার্তা দেওয়ার জন্য তাঁর প্রশংসা করেছেন। আবার কেউ কেউ মনে করছেন, ভারতীয় সমাজে এখনও বিয়ের আগে সন্তান দত্তক নেওয়ার বিষয়টি সহজভাবে মেনে নেওয়া হয় না।
Ganamadhyam
06 August, 2026
ই-পেপার