এক ঝলক
হঠাৎই শহরের কয়েকটি থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী সংসদের অচলাবস্থা কাটাতে কিরেণ রিজিজু'র উদ্যোগ অভিষেকের বিদেশযাত্রায় আবার ধাক্কা, অনুমতি দিল না হাই কোর্ট ফারাক্কায় ভুয়ো এসটি সার্টিফিকেট কাণ্ড, শংসাপত্র বাতিল করল প্রশাসন পাঞ্জাব পুলিশের জালে সন্দেহভাজন আইএসআই ৯ জঙ্গি

ওম পুরীকে নিয়ে বিস্ফোরক সীমা কপূর

মুম্বাই: ওম পুরী ভারতীয় চলচ্চিত্রের অন্যতম দক্ষ অভিনেতা। তবে তাঁর ব্যক্তিগত জীবনও বার বার আলোচনায় উঠে এসেছে।
Ganamadhyam
05 August, 2026

ওম পুরী প্রয়াত হয়েছেন বেশ কয়েক বছর। কিন্তু এখনও তাঁর ব্যক্তিগত জীবন উঠে আসে শিরোনামে। ওম পুরীর প্রথম স্ত্রী সীমা কপূরের জীবনে নেমে এসেছিল কঠিন সময়। তিনি অন্তঃসত্ত্বা থাকতেই অন্য এক মহিলার প্রেমে পড়েছিলেন ওম পুরী। সেই ঘটনাই ভেঙে দেয় তাঁদের সংসার। সম্প্রতি সাক্ষাৎকারে সীমা কপূর সেই সময়ের কথা তুলে ধরেন। তবে শুধু বিয়ের পরে নয়। বিয়ের আগেও সমস্যা তৈরি হয়েছিল। ওম পুরী বিয়ের আগে সীমাকে জানিয়েছিলেন, বাড়ির পরিচারিকার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। সেই সময়ে সাহস সঞ্চার করতে পারেননি বলে বিয়ে থেকে পিছিয়ে আসতে পারেননি তিনি। সীমা জানান, বিয়ের পরে সব কিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু ‘সিটি অফ জয়’ ছবির শুটিং শুরু হওয়ার পরই বদলে যায় সব কিছু। সেই ছবির সেটেই অন্য এক সম্পর্ক তৈরি হয় ওম পুরীর। পরে সেই মহিলাকে বিয়েও করেছিলেন। তাঁদের একটি ছেলেও হয়।
ই-পেপার