এক ঝলক
হঠাৎই শহরের কয়েকটি থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী সংসদের অচলাবস্থা কাটাতে কিরেণ রিজিজু'র উদ্যোগ অভিষেকের বিদেশযাত্রায় আবার ধাক্কা, অনুমতি দিল না হাই কোর্ট ফারাক্কায় ভুয়ো এসটি সার্টিফিকেট কাণ্ড, শংসাপত্র বাতিল করল প্রশাসন পাঞ্জাব পুলিশের জালে সন্দেহভাজন আইএসআই ৯ জঙ্গি

বড়পর্দায় আবার সৃজিত-অনির্বাণ জুটি

কলকাতা: পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের আসন্ন ছবি ‘কুইন ভিক্টোরিয়া এবং গোয়েন্দা কানাইচরণ’। সেই ছবির গানের সুর তৈরি করছেন সৃজিত নিজেই।
Ganamadhyam
05 August, 2026



সেখানেই গান গাইবেন অভিনেতা অনির্বাণ। বড়পর্দায় সৃজিত-অনির্বাণের জুটি এই প্রথম নয়। তবে এবারে একটু অন্য ভাবে। এই প্রসঙ্গে সৃজিত বলেন, “অনির্বাণ সুকণ্ঠের অধিকারী। খুব ভাল গান গায়। ওর গাওয়া ‘কিচ্ছু চাইনি আমি’ গানটা শেষ ১০-১৫ বছরের অন্যতম জনপ্রিয় গান। তার পরে এখন নিজের গানের দলও তৈরি করেছে অনির্বাণ। ছবির সুর তৈরি করার পরে মনে হয়েছিল এর মধ্যে একটা নাটকীয়তা আছে, অভিনয়ের জায়গা আছে। সেই ভাবনা থেকেই অনির্বাণকে বাছাই করা।” সৃজিতের মনে হয়েছে, যে মেজাজের গান তিনি বেঁধেছেন, তা অনির্বাণ ভাল গাইতে পারবেন। এই নতুন ছবিতে একটিই গান রয়েছে।
চোখধাঁধানো সাজে ঐশ্বর্যা
ঐশ্বর্যার এই বিশেষ পোশাকের ছবি প্রকাশ্যে এনেছেন তাঁর ডিজাইনার। তাঁকে ‘কানের রানি’ আখ্যা দিয়ে ডিজাইনার জানিয়েছেন, এই বিশেষ পোশাকটি তৈরি করা হয়েছিল ঐশ্বর্যার জন্যই। সাদা রঙের এই গাউন যেন রাজকীয়তার নিখুঁত প্রতিচ্ছবি। গাউনের একাংশ জুড়ে ছিল হাজার হাজার মুক্তোর কাজ। তবে পোশাকটির সবচেয়ে বড় আকর্ষণ ছিল একেবারে বাইরের অংশ। সাধারণ কেপ বা শালের বদলে ঐশ্বর্যা বেছে নিয়েছিলেন সাদা সিল্কের জ্যাকেট। বড় আকারের ভাস্কর্যের মতো রাফ্‌ল, চেরা হাতা এবং সামনে খোলা অংশ— সব মিলিয়ে তৈরি হয়েছিল এক অন্য ‘লুক’। নায়িকার ডিজাইনার টনি ওয়ার্ডের দাবি, এই পোশাক তৈরিতে ব্যবহার করা হয় ৭,০০০-এরও বেশি মুক্তো, প্রায় ৪০ মিটার সিল্কের কাপড়। পোশাকটি তৈরি করতে লেগেছে ৬০০ ঘণ্টারও বেশি সময়। প্রতিটি সেলাই ও অলঙ্করণে ফুটে উঠেছে নিখুঁত কারুকাজের পরিচয়। স্টাইলিংয়ের দায়িত্বে ছিলেন মোহিত রাই, তরঙ্গ অগ্রবাল এবং চিন্তন শাহ। মুক্তোর কাজের সঙ্গে সামঞ্জস্য রেখে ঐশ্বর্যা পরেছিলেন ঝলমলে হিরের দুল ও নজরকাড়া আংটি। অলঙ্কারের জৌলুস থাকলেও তা কোনও ভাবেই পোশাকের মূল আকর্ষণকে ছাপিয়ে যায়নি। সাজ সম্পূর্ণ হয়েছিল ঝকঝকে হিল জুতোয়। রূপটানেও ছিল ঐশ্বর্যার চেনা পরিমিত সাজ। চোখে শিমারি আইশ্যাডো, উইংড আইলাইনার, স্পষ্ট ল্যাশ, হালকা ব্লাশ, উজ্জ্বল হাইলাইটার এবং চকচকে মভ্‌ রঙের ঠোঁট। চুলে ছিল ঢেউখেলানো সাইড-পার্টেড স্টাইল, যা কাঁধ বেয়ে নেমে এসে পোশাকের কারুকাজকে আরও স্পষ্ট করে।
ই-পেপার