এক ঝলক
হঠাৎই শহরের কয়েকটি থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী সংসদের অচলাবস্থা কাটাতে কিরেণ রিজিজু'র উদ্যোগ অভিষেকের বিদেশযাত্রায় আবার ধাক্কা, অনুমতি দিল না হাই কোর্ট ফারাক্কায় ভুয়ো এসটি সার্টিফিকেট কাণ্ড, শংসাপত্র বাতিল করল প্রশাসন পাঞ্জাব পুলিশের জালে সন্দেহভাজন আইএসআই ৯ জঙ্গি

এবার ছোটপর্দায় ‘মন্দার

কলকাতা: ছোটপর্দায় পৌরাণিক কাহিনি নিয়ে দর্শকের মনে কৌতূহলের শেষ নেই। নতুন ধারাবাহিকের নাম ‘সতীপীঠ কালীঘাট’।
Ganamadhyam
05 August, 2026


নতুন ধারাবাহিকের প্রথম ঝলক ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। প্রচার-ঝলকে দেখা গিয়েছে অভিনেতা দেবাশিস মণ্ডলকে। সেখান থেকেই তৈরি হয়েছে নানা প্রশ্ন। দর্শকের প্রিয় ‘মন্দার’ কি এ বার ছোটপর্দায় অভিনয় করছেন? আগে তাঁকে ধারাবাহিকে দেখেনি দর্শক। দেবাশিসকে মূলত বড়পর্দায় এবং ওয়েব সিরিজ়ে দেখতেই অভ্যস্ত দর্শক। তা হলে হঠাৎ কেন ধারাবাহিকে অভিনয় করতে রাজি হলেন? দেবাশিস জানিয়েছেন, ছোটপর্দায় কাজ করতে তাঁর কোনও দিনই অসুবিধা ছিল না। তবে এখানেও শুধু প্রোমো বা প্রচার-ঝলকের অংশটুকুতেই তাঁকে দেখা যাবে। দেবাশিস বলেন, “সম্ভবত বাজেটের কোনও সমস্যা হয়েছে। আমি শুধু প্রোমোটুকুই শুটিং করেছি। ধারাবাহিকে আমাকে দেখা যাবে না। অনেকেরই ধারণা হয়েছে আমি ছোটপর্দায় অভিনয় করছি। এখনই তেমনটা হচ্ছে না।
ই-পেপার