এক ঝলক
কেন গুন্ডাদমন আইন, ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী ২০২৭ সালের মাধ্যমিকের রুটিন প্রকাশ রাজ্যের ৬০টি রথযাত্রা কমিটিকে ৫ লক্ষ টাকা করে অনুদান রাজ্যসভার উপনির্বাচনের তিনটি আসনের মনোনয়ন পেশ সুখেন্দুদের ইডির বিরুদ্ধে মামলা কালীঘাট তৃণমূলের

সেবাশ্রয়ের ভুলে পা বাদ মহিলার, অভিষেকের নামে এফআইআর

নিজস্ব সংবাদদাতা: সেবাশ্রয় নিয়ে আরও চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়। নতুন করে এফআইআর দায়ের হল তার বিরুদ্ধে।
Ganamadhyam
13 July, 2026


সেবাশ্রয়ে চিকিৎসার গাফিলতির কারণে মালতি বিশ্বাস নামে এক মহিলার পা কেটে বাদ দিতে হয় বলে অভিযোগ। সেই ঘটনায়  হস্তক্ষেপ করেছে স্বাস্থ্যভবন। দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার বাসিন্দা মালতি বিশ্বাসের স্বামী ইতিমধ্যেই রবীন্দ্রনগর থানায় অভিযোগ দায়ের করেছেন। অন্যদিকে ভুক্তভোগীর পরিবারকে ডেকে পাঠানো হয়েছে স্বাস্থ্যভবনে। আজ সোমবার সকালে চিকিৎসার নথি-সহ ডেকে পাঠানো হয়েছে। তাদের যাবতীয় অভিযোগ শুনবে স্বাস্থ্যভবন। মালতি বিশ্বাসের অভিযোগ, সেবাশ্রয়ে গিয়েছিলেন চিকিৎসা করাতে। আর সেখানে গিয়েই বাদ যায় তার পা, তিনি জানান, প্রথমে তাকে ওষুধ খেতে বলা হয়েছিল। ২০২৫-এর ফেব্রুয়ারি থেকে ২ মাস ওষুধ খেয়েও কোনও লাভ হয়নি। মালতী বিশ্বাস জানিয়েছেন, হাঁটু ব্যথা নিয়ে সেবাশ্রয় ক্যাম্পে চিকিৎসার আশায় গিয়েছিলেন ওই মহিলা। সেখান থেকে প্রাথমিক চেকআপের পর তাকে বেশ কিছু ওষুধ দেওয়া হয়। সেই ওষুধ খেয়েই নাকি হাঁটুর ব্যথা ভয়ঙ্কর বেড়ে যায়। ফের সেবাশ্রয়ে ব্যথা নিয়ে গেলে, তাকে রেফার করা হয় এমআর বাঙুর হাসপাতালে। অভিযোগ, হাসপাতালের চিকিৎসকরা তাকে
 জানান, ভুল চিকিৎসায় পায়ের অবস্থা খারাপ। সেখান থেকে ওই মহিলাকে পার্কসার্কাস চিত্তরঞ্জনে রেফার করা হয়। অবশেষে ন্যাশনাল মেডিক্যালে ওই মহিলার পায়ের অস্ত্রোপচার হয়। একের পর এক ‘রেফার রোগে’ রীতিমতো দিনের পর দিন পায়ের অবস্থা খারাপ হতে থাকায় তার পা কেটে বাদ দিতে হয়।এই করুণ পরিণতির পর বহুবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সেবাশ্রয় ক্যাম্পের ব্যবস্থাপকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা বিষয়টি গুরুত্ব দিতেই চাননি বলে অভিযোগ। রাজ্যে পালাবদলের পর অবশেষে পুলিশের দ্বারস্থ হয়েছেন অসহায় মহিলা ও তার পরিবার। থানায় তাদের সঙ্গে ছিলেন দক্ষিণ ২৪ পরগনার বিজেপি নেতা অভিজিৎ দাস।  এবার সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করল পুলিশ। এফআইআরে নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়েরও। এই প্রসঙ্গে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় বলেন, তদন্ত হবে। সব পক্ষকেই ডাকা হবে। যদি কিছু বলার থাকে, বলবে। গলদ আছে যদি প্রমাণ হয়, যে ডাক্তারবাবু চিকিৎসা করেছিলেন এবং যার অঙ্গুলিহেলনে এই সেবাশ্রয় নামক নাটক শুরু হয়েছিল, পুলিশি যা ব্যবস্থা নেওয়ার, তা নেওয়া হবে। মহেশতলা ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মালতি বিশ্বাস। তার স্বামী প্রবীরকুমার বিশ্বাস রবীন্দ্রনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ বেশ কয়েক জনের নামে। তার অভিযোগ, সেবাশ্রয়ে ভুল ওষুধ দেওয়া হয়েছিল। তার জেরে স্ত্রীর পায়ের সমস্যা মারাত্মক চেহারা নেয়। ভুল ওষুধ ও ভুল চিকিৎসার কারণে মালতির পা কেটে বাদ দিতে হয়।
ই-পেপার