তিনি বলেন ৩৪ বছরে বামফ্রন্টের আমলে যা দুর্নীতি হয়েছিল গত ১৫ বছরে তৃণমুল তাকে ছাপিয়ে গেছে। তিনি বলেন বাঁকড়ার তিনটি পঞ্চায়েতই দুর্নীতিগ্রস্থ। তিন নম্বর পঞ্চায়েত প্রধান টুকটকি সেখ সাংবাদিকদের বলেছিলেন শুভেন্দু অধিকারী বাঁকড়ায় ঢুকলে তার হাত পা ভেঙে দেবে। সেই শুভেন্দু অধিকারী আজ বাংলার মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এখানকার পঞ্চায়েত প্রধান গুলো এলাকার সমস্ত জলাভুমি ভরাট করে পুকুর ভরাট করে অবৈধ বিল্ডিং করেছে এমনকি দেবত্ব সম্পত্তিও দখল করে অবৈধ নির্মান করেছে। তাই আপনারা এর বিরুদ্ধে গর্জে উঠুন। গুন্ডামি, মস্তানি, তোলাবাজি করে যারা এই সব কাজ করেছে আমাদেরই দলের কয়েকজন তাদের সাথে মিলে টাকা পয়সার সেটিং করে তাদের সাথে মিটিং করছে। এটা আমাদের দল মেনে নেবে না এবং সাধারণ মানুষও এই ধরনের নোংরামি মেনে নেবে না। গত মহরমের দিন বিজেপির ৪ নম্বর মণ্ডলের সভাপতি নারায়ণ বিশ্বাস তৃণমুল শাসিত পঞ্চায়েত প্রধান আক্তার হোসেন মোল্লা, টুকটুকি সেখকে পাশে বসিয়ে সভা করেন। তাদের গলায় উত্তরিও পরিয়ে দেয়। তাই নাম না করে গোবিন্দ হাজরা বলেন টাকার সেটিং করে আমাদের দলের লোক দুর্নীতিগ্রস্থ মানুষের সাথে সভা করবে এটা ঠিক নয়, এটা কেউ মেনে নেবে না।