নিজস্ব সংবাদদাতা: ২০২৭ সালের মাধ্যমিকের দিনক্ষণ ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। আগামী বছর ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু পরীক্ষা। চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। সোমবার দুপুরে কোন দিন কোন পরীক্ষা, তার বিস্তারিত সূচি জানিয়ে দিল পর্ষদ। প্রকাশিত সূচি অনুযায়ী, দশদিন ধরে পরীক্ষা চলবে সকাল ১০.৪৫ মিনিট থেকে শুরু করে দুপুর ২টো পর্যন্ত চলবে। পরীক্ষা শুরুর আগে প্রথম ১৫ মিনিট পরীক্ষার্থীদের প্রশ্নপত্র পড়ার জন্য দেওয়া হবে।
পরীক্ষার বিস্তারিত সূচি নিম্নলিখিত-১৫ ফেব্রুয়ারি- প্রথম ভাষা,১৬ ফেব্রুয়ারি- দ্বিতীয় ভাষা,১৮ ফেব্রুয়ারি- ইতিহাস,১৯ ফেব্রুয়ারি- ভূগোল,২২ ফেব্রুয়ারি- গণিত, ২৩ ফেব্রুয়ারি- ভৌতবিজ্ঞান,২৪ ফেব্রুয়ারি- জীবনবিজ্ঞান, ২৫ ফেব্রুয়ারি- ঐচ্ছিক বিষয় - তবে ঐচ্ছিক বিষয়গুলির মধ্যে কম্পিউটার অ্যাপ্লিকেশনের পরীক্ষার জন্য নির্ধারিত সময় ১০.৪৫ থেকে দুপুর দেড়টা পর্যন্ত। বাকি বৃত্তিমূলক বিষয়ের পরীক্ষা চলবে ১০.৪৫ থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। অন্যান্য ঐচ্ছিক বিষয়ের পরীক্ষার সময় সকাল ১০.৪৫ থেকে দুপুর ২টো পর্যন্ত। শারীরশিক্ষা, সমাসেবা এবং কর্মশিক্ষার পরীক্ষার দিন পরবর্তীকালে জানানো হবে বলে জানিয়েছে পর্ষদ।আগামী বছর বাংলা ছাড়াও ১১টি ভাষায় প্রথম ভাষার পরীক্ষা নেওয়া হবে। দ্বিতীয় ভাষার ক্ষেত্রে ইংরেজি যাদের প্রথম ভাষা, তারা বাংলা বা নেপালিতেও দ্বিতীয় ভাষার পরীক্ষা দিতে পারবে।