এক ঝলক
কেন গুন্ডাদমন আইন, ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী ২০২৭ সালের মাধ্যমিকের রুটিন প্রকাশ রাজ্যের ৬০টি রথযাত্রা কমিটিকে ৫ লক্ষ টাকা করে অনুদান রাজ্যসভার উপনির্বাচনের তিনটি আসনের মনোনয়ন পেশ সুখেন্দুদের ইডির বিরুদ্ধে মামলা কালীঘাট তৃণমূলের

সামসেরগঞ্জের প্রতাপগঞ্জ পঞ্চায়েতে অনাস্থা, নতুন প্রধান নির্বাচনের জল্পনা

অভিজিৎ মন্ডল(ফারাক্কা): সামসেরগঞ্জের পঞ্চায়েতগুলিতে শুরু হলো অনাস্থা ভোট প্রক্রিয়া। সোমবার এই ব্লকের প্রতাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতে প্রধানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের ভিত্তিতে ভোটাভুটি সম্পন্ন হয়েছে। এই প্রক্রিয়ার মাধ্যমে প্রধান পদ থেকে অপসারিত হলেন মোহাম্মদ রফিকের স্ত্রী আয়েশা বিবি।
Ganamadhyam
14 July, 2026
প্রতাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা ২৮ জন। এর মধ্যে একজনের মৃত্যু এবং একজন এলাকার বাইরে থাকায় বর্তমানে কার্যকর সদস্য সংখ্যা ২৬।সোমবারের অনাস্থা সভায় প্রধানের পক্ষের ৬ জন সদস্য অনুপস্থিত ছিলেন। অন্যদিকে, উপস্থিত ২০ জন সদস্যই প্রধান আয়েশা বিবির বিরুদ্ধে ভোট দেওয়ায় সর্বসম্মতিক্রমে অনাস্থা প্রস্তাব গৃহীত হয়। উল্লেখ্য, অপসারিত প্রধান তৃণমূল কংগ্রেসেরই সদস্য ছিলেন এবং তার দলেরই সদস্যদের ভোটেই এই অদলবদল সম্পন্ন হয়েছে। অনাস্থা ভোটকে কেন্দ্র করে এলাকায় দিনভর টানটান উত্তেজনা থাকলেও, স্থানীয় প্রশাসনের কড়া নজরদারি ও উপস্থিতিতে ভোট প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ভোটাভুটির ফল প্রকাশের পর অনাস্থার সমর্থক সদস্যদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। তাদের দাবি, পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজ ও প্রশাসনিক গতিশীলতা নিশ্চিত করতেই এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই বিধি মেনে বিশেষ সভা ডাকা হবে এবং নতুন প্রধান নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে। পুরানো প্রধানের অপসারণের পর এখন সকলের নজর নতুন প্রধান নির্বাচনের দিকে। স্থানীয় রাজনৈতিক মহলে নতুন প্রধান কে হবেন, তা নিয়ে জোর চর্চা চলছে। সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থা ও সমর্থন থাকায় নতুন প্রধান হিসেবে আব্দুল কাদিরের স্ত্রী সিরিনা খাতুনের নামই বর্তমানে সবচেয়ে বেশি জোরালোভাবে সামনে উঠে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী বিশেষ সভায় সিরিনা খাতুনের প্রধান হিসেবে নির্বাচিত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।
ই-পেপার