এক ঝলক
কেন গুন্ডাদমন আইন, ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী ২০২৭ সালের মাধ্যমিকের রুটিন প্রকাশ রাজ্যের ৬০টি রথযাত্রা কমিটিকে ৫ লক্ষ টাকা করে অনুদান রাজ্যসভার উপনির্বাচনের তিনটি আসনের মনোনয়ন পেশ সুখেন্দুদের ইডির বিরুদ্ধে মামলা কালীঘাট তৃণমূলের

রথযাত্রা উপলক্ষে হুগলি থেকে তিনটি কমিটি পেল আর্থিক সহায়তা

নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় রথযাত্রা কমিটিগুলোকে নিয়ে নবান্ন থেকে ভার্চুয়াল মাধ্যমে পরিচালিত হলো একটি সমন্বয় সভা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই সভার মাধ্যমে কলকাতা এবং জেলার বিভিন্ন কমিটিগুলোকে রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে সুষ্ঠুভাবে রথ পরিচালনা করার জন্য আহ্বান জানান। কলকাতা এবং হাওড়া ছাড়া বিভিন্ন জেলার রথযাত্রা কমিটি গুলো ভার্চুয়ালি যুক্ত ছিল এই সভায়।
Ganamadhyam
14 July, 2026
হুগলি থেকে এই সভায় ছিল তিনটি কমিটি - মাহেশ রথযাত্রা কমিটি, বলাগড় গুপ্তিপাড়া এবং চন্দননগর রথ পরিচালন সমিতি। এই তিনটে কমিটিকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয় সরকারের তরফ থেকে।এই দিন এই তিনটি কমিটির হাতে ড্যামি চেক তুলে দেন হুগলি জেলাশাসক এবং চন্দননগর পুলিশ কমিশনারেট। জেলাশাসক রথ পরিচালন কমিটি গুলোর কাছে সুষ্ঠুভাবে রথ পরিচালনার আহ্বান জানান। পুলিশি সহায়তার কথাও জানানো হয়েছে।
ই-পেপার