হালিশহর পুরসভার বিদায়ী পুরপ্রধান ও তার ভাই গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি(ব্যারাকপুর): প্রতারণা, দুর্নীতি, তোলাবাজি-সহ একাধিক অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে পুলিশের হাতে গ্রেফতার হালিশহর পুরসভার বিদায়ী পুরপ্রধান শুভঙ্কর ঘোষ।
ওইদিন বিদায়ী পুরপ্রধানের ভাই তথা তৃনমূল নেতা পাপন ঘোষকে জিজ্ঞাসাবাদের পর হালিশহর থানার পুলিশ গ্রেফতার করেছে। প্রসঙ্গত, পুরসভা থেকে নথিপত্র সরানোর অভিযোগে সোমবার ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছিল। ডিম থেরাপি এবং জনরোষের শিকার হতে হয় পুরপ্রধানের ভাই দিনাঙ্কর ঘোষ ওরফে পাপনকে। পাপনকে জিজ্ঞাসাবাদ করেই পুলিশ বিদায়ী পুরপ্রধান শুভঙ্কর ঘোষকে গ্রেফতার করেছে। ধৃতদের বিরুদ্ধে এলাকায় তোলাবাজি, হুমকি ও দুর্নীতি-সহ একাধিক অভিযোগ রয়েছে। পুলিশ ধৃতদের এবার নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত করবে।