মুখ্য সমাচার :
আপনারা সহযোগীতা করুন, পশ্চিমবঙ্গ আবার তার স্বগরিমায় ফিরে আসবে ঃ শুভেন্দু অধিকারী শুভেন্দুর গড়ে ধরাশায়ী তৃণমূল

বুলডোজার চালিয়ে উদ্ধার স্কুলের বেদখল জমি

নিজস্ব সংবাদদাতা(বাঁকুড়া): দীর্ঘদিন ধরে বেদখল হয়ে থাকা বাঁকুড়া মিউনিসিপ্যাল হাইস্কুলের জমি অবশেষে উদ্ধার করল স্কুল কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে বাঁকুড়ার বিধায়ক নিলাদ্রী শেখর দানার নেতৃত্বে বুলডোজার চালিয়ে স্কুলের দখলমুক্ত করা হয় ওই জমি।
Ganamadhyam
24 June, 2026


এই ঘটনায় স্বস্তি ও আনন্দের পরিবেশ তৈরি হয়েছে স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে। জানা গিয়েছে, বাঁকুড়া জেলার অন্যতম প্রাচীন ও নামী শিক্ষাপ্রতিষ্ঠান মিউনিসিপ্যাল হাইস্কুলের একটি অংশ দীর্ঘদিন ধরে এক দখলদারের কবলে ছিল। অভিযোগ, তৎকালীন শাসক দলের মদতে ওই জমি বেআইনিভাবে দখল করে সেখানে বেড়া দিয়ে নির্মাণকাজ শুরুর প্রস্তুতিও নেওয়া হয়েছিল। ফলে স্কুলের নিজস্ব পরিকাঠামো।সম্প্রসারণের পরিকল্পনা দীর্ঘদিন আটকে ছিল। সম্প্রতি স্কুলের এক অনুষ্ঠানে যোগ দিতে এসে বিষয়টি নজরে আসে বিধায়ক নিলাদ্রী শেখর দানার। এরপর স্কুলের প্রধান শিক্ষক সাধন ঘোষের সঙ্গে আলোচনা করে জমি উদ্ধারের উদ্যোগ নেন তিনি। মঙ্গলবার সকালেই স্কুল কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে বুলডোজার চালিয়ে ওই জমির বেড়া ভেঙে ফেলা হয় এবং জমিটি পুনরুদ্ধার করা হয়।স্কুলের প্রধান শিক্ষক সাধন ঘোষ জানান, বহুদিনের প্রচেষ্টার পর জমি উদ্ধার হওয়ায় এবার স্কুলের পরিকাঠামো উন্নয়নের কাজে ওই জায়গা ব্যবহার করা সম্ভব হবে।অভিভাবক মধুসুদন ভট্টাচার্যও এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। এদিকে বিধায়ক নিলাদ্রী শেখর দানা হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারি জমি বেআইনিভাবে দখল করে রাখার প্রবণতা বরদাস্ত করা হবে না। ভবিষ্যতেও এ ধরনের বেদখল জমি চিহ্নিত করে প্রয়োজন হলে বুলডোজার চালিয়ে উদ্ধার অভিযান চলবে।
ই-পেপার