মুখ্য সমাচার :
আপনারা সহযোগীতা করুন, পশ্চিমবঙ্গ আবার তার স্বগরিমায় ফিরে আসবে ঃ শুভেন্দু অধিকারী শুভেন্দুর গড়ে ধরাশায়ী তৃণমূল

টোটোয় করে আগ্নেয়াস্ত্র পাচার, সাগরপাড়ায় গ্রেপ্তার ২ যুবক

অভিজিৎ মন্ডল( ফারাক্কা): টোটো গাড়িতে করে আগ্নেয়াস্ত্র পাচারের ছক ভেস্তে দিল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে একটি ৭ এমএম পিস্তল ও দুই রাউন্ড কার্তুজসহ দুই যুবককে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের সাগরপাড়া থানার পুলিশ।
Pressman
24 June, 2026




পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকদের নাম হাকিম বিশ্বাস এবং রহমান মন্ডল। গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে যে, একটি টোটো গাড়িতে করে আগ্নেয়াস্ত্র নিয়ে কিছু যুবক কোনো উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই খবরের ভিত্তিতে সাগরপাড়া থানার পুলিশ তৎপর হয়ে ওঠে।সাগরপাড়ার নীলাম্বর পাড়া এলাকায় ওই নির্দিষ্ট টোটো গাড়িটিকে আটকায় পুলিশ। এরপর সেখানে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে আসল সত্য।উদ্ধার হয় ১টি ৭ এমএম পিস্তল ২ রাউন্ড তাজা কার্তুজ। অস্ত্র উদ্ধারের পরই পুলিশ ওই দুই যুবককে হাতেনাতে গ্রেপ্তার করে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের পেছনে আর কারা জড়িত রয়েছে, তা জানার চেষ্টা করছে পুলিশ।
ধৃত হাকিম বিশ্বাস ও রহমান মন্ডলকে আজই জেলা আদালতে পেশ করা হয়। ঘটনার গভীরে পৌঁছাতে এবং জিজ্ঞাসাবাদের প্রয়োজনে ধৃতদের ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে সাগরপাড়া থানার পুলিশ। সমগ্র ঘটনার তদন্ত শুরু হয়েছে।
ই-পেপার