মুখ্য সমাচার :
আপনারা সহযোগীতা করুন, পশ্চিমবঙ্গ আবার তার স্বগরিমায় ফিরে আসবে ঃ শুভেন্দু অধিকারী শুভেন্দুর গড়ে ধরাশায়ী তৃণমূল

জঙ্গিপুর নতুন জেলা হিসেবে পথ চলা শুরু

অভিজিৎ মন্ডল(ফারাক্কা): মুর্শিদাবাদ জেলাকে ভেঙে নতুন জঙ্গিপুর জেলা গঠন করার বিষয়ে রাজ্য সরকারের সাম্প্রতিক বাজেট ঘোষণায় খুশির জোয়ার দেখা দিয়েছে গোটা জঙ্গিপুর মহকুমা জুড়ে।
Pressman
24 June, 2026


 দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের দাবি ছিল জঙ্গিপুরকে পৃথক জেলার মর্যাদা দেওয়ার। অবশেষে নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে এই ঘোষণা আসায় খুশির বাঁধ ভেঙেছে সাধারণ মানুষের।এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে স্থানীয় বাসিন্দারা জানান, এটি অত্যন্ত আনন্দ এবং খুশির খবর।জঙ্গিপুর জেলা গঠনের দাবি আমাদের দীর্ঘদিনের ছিল। পূর্বতন সরকার কিছু ক্ষেত্রে পদক্ষেপ নিলেও, প্রশাসনিক বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কাজ অধরাই থেকে গিয়েছিল। বর্তমান নতুন সরকার ক্ষমতায় আসার প্রায় ৫০ দিনের মাথায় বাজেটে এই ঐতিহাসিক ঘোষণাটি করল।
তিনি আরও যোগ করেন, এত দিন পর্যন্ত মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর হওয়ায় জঙ্গিপুরের বাসিন্দাদের যেকোনো সরকারি কাজের জন্য প্রায় ১০০ কিলোমিটার পথ পাড়ি দিতে হতো। ডাক্তার দেখানো, ডিএম অফিসে যাওয়া বা অন্যান্য প্রশাসনিক কাজের জন্য সাধারণ মানুষকে চরম হয়রানি ও অতিরিক্ত খরচের সম্মুখীন হতে হতো। নতুন জেলা গঠিত হলে এই ভোগান্তি দূর হবে এবং মানুষ ঘরের কাছেই দ্রুত সরকারি পরিষেবা পাবেন বলে আশা করা হচ্ছে।
ই-পেপার