এক ঝলক
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন রাজেশ শর্মা আবার বালোগানের লাল কার্ড বিতর্ক উস্কে দিলেন ট্রাম্প টানা তিন জয়ে ইস্টবেঙ্গলের দাপট, জেসিন টিকের পেনাল্টি গোলে হার মানল রেলওয়ে রোহিতের অবসর জল্পনা নিয়ে মুখ খুলল বোর্ড ফাইনালের আগে রেফারিকে নিরপেক্ষ থাকার আহ্বান স্পেন ডিফেন্ডারের

জলপাইগুড়ি শহরে বড়পর্দায় বিশ্বকাপ দেখার সুযোগ মিলবে, জানালেন পুরসভার চেয়ারম্যান

রঞ্জন সাহা(জলপাইগুড়ি): জলপাইগুড়ি শহরে কোথায় কোথায় বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ দেখার ব্যবস্থা করছে জলপাইগুড়ি পৌরসভা বলে শনিবার দুপুর নাগাদ সাংবাদিক সম্মেলনে জানালেন চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি।
Ganamadhyam
19 July, 2026

সৈকত চ্যাটার্জি বলেন বাঙ্গালীদের প্রিয় ফুটবল খেলা। তাই ফুটবল খেলাকে সামনে রেখে আগামী ১৯ তারিখ বিশ্বকাপ ফুটবল খেলার বড় পর্দার মাধ্যমে শহরের বিভিন্ন জায়গায় জলপাইগুড়ি পৌরসভা থেকে এই ব্যবস্থা করা হয়েছে যাতে করে ফুটবলপ্রেমী মানুষের এই বিশ্বকাপ ফুটবল খেলা অনুভব করতে পারে। সেই সঙ্গে আরেকটি কথা তিনি বলেন এই জলপাইগুড়ি শহরে খ্যাতনামা ফুটবল প্লেয়ার থেকে ব্যানার্জির জন্মস্থান। সেই সঙ্গে অনেক প্রখ্যাত ফুটবলের এই শহরে বাসস্থান এবং জন্মস্থান। সেই সঙ্গে জলপাইগুড়ি একটি সাংস্কৃতিক, ও খেলাধুলার, ক্রীড়া প্রেমীদের শহর। সেই কথা মাথায় রেখে জলপাইগুড়ি পৌরসভার থেকে জায়েজ স্কিনের বড় পর্দার মাধ্যমে এই বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সুযোগ করে দিল জলপাইগুড়ি পৌরসভা।পৌরসভার এহেন উদ্যোগে খুশি শহরবাসী।
ই-পেপার