মুখ্য সমাচার :
মদ‍্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা শিশু মঙ্গল সমিতি মামলায় উদয়ন গুহ জেল হেফাজতে। ভুয়ো আধার কার্ড চক্রের হদিস, গ্রেপ্তার যুবক একই জায়গায় স্বামী স্ত্রীর মৃত্যু বাঘের আক্রমণে ব্যবধান ১২ বছর সম কাজে সম বেতন এবং স্থায়ী করনের দাবিতে কর্মবিরতির ডাক স্বাস্থ্যকর্মীদের

ভুয়ো আধার কার্ড চক্রের হদিস, গ্রেপ্তার যুবক

অভিজিৎ মন্ডল(ফারাক্কা): বাইরের রাজ্যের পরিচয়পত্র ব্যবহার করে বেআইনিভাবে আধার কার্ড তৈরির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সামশেরগঞ্জ থানার পুলিশের একটি বিশেষ অভিযানে এই সাফল্য মিলেছে। ধৃত যুবকের নাম সামিম আক্তার (৩০)। তিনি সামশেরগঞ্জ ব্লকের তিন পাকুরিয়া গ্রাম পঞ্চায়েতের পূর্ব দেবীদাসপুর এলাকার বাসিন্দা। তল্লাশি চালিয়ে ধৃতের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ল্যাপটপ এবং একাধিক আধার সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি।
Ganamadhyam
25 June, 2026
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বাইরের বিভিন্ন রাজ্যের পরিচয়পত্র ও নথিপত্র ব্যবহার করে বেআইনিভাবে আধার কার্ড তৈরির একটি চক্র চলছিল। এই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য হাতে পাওয়ার পর তদন্তে নামে সামশেরগঞ্জ থানার পুলিশ। গত মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে পূর্ব দেবীদাসপুর এলাকায় সামিমের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকেই তাকে হাতেনাতে গ্রেপ্তার করেন তদন্তকারীরা।
ধৃতের বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ আধার কার্ড তৈরির কাজে ব্যবহৃত বেশ কিছু ইলেকট্রনিক সরঞ্জাম ও নথি বাজেয়াপ্ত করেছে। উদ্ধার হয়েছে একটি ল্যাপটপ, একাধিক ভুয়ো পরিচয়পত্র
আধার সংক্রান্ত কাজের বিভিন্ন সরঞ্জাম ও গুরুত্বপূর্ণ নথিপত্র।প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে এর পিছনে একটি বৃহত্তর জাল নথি তৈরির আন্তর্জাতিক বা আন্তঃরাজ্য চক্র সক্রিয় রয়েছে। উদ্ধার হওয়া সরঞ্জামগুলি খতিয়ে দেখে এই চক্রের শিকড় কতদূর বিস্তৃত এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা জানার চেষ্টা চলছে।
পুলিশি জেরায় জানার চেষ্টা চলছে, ধৃত যুবক কোথা থেকে এই সমস্ত বাইরের রাজ্যের পরিচয়পত্র সংগ্রহ করত এবং আধার কার্ড বানিয়ে কতজনকে বেআইনি সুবিধা পাইয়ে দিয়েছে। বুধবার ধৃত সামিম আক্তারকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়। চক্রের বাকি সদস্যদের হদিশ পেতে এবং ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের স্বার্থে পুলিশের পক্ষ থেকে ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে।
ই-পেপার