এক ঝলক
তারাতলায় নির্মীয়মান শেড ভেঙে মৃত্যু ভাটপাড়ার কৃষ্ণার বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ, বেহাল রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ প্রয়াত বিধায়কের বাড়িতে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী মদ‍্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা শিশু মঙ্গল সমিতি মামলায় উদয়ন গুহ জেল হেফাজতে।

মদ‍্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা

নিজস্ব সংবাদদাতা( হাওড়া): মদ‍্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা। আহত তিনজন। ঘটনাটি ঘটে বুধবার বিকেলে হাওড়া শলপ বাজারে। রামু শাস্ত্রী নামে এক গাড়ীর চালক মদ‍্যপ অবস্থায় ছোট হাতি চালাতে গিয়ে একটি সরকারি গাড়ি এবং পর পর তিনজন পথচারিকে ধাক্কা মারে তারপর একটি বাইককেও ধাক্কা মারে। নিতাই পাল নামে এক ব‍্যক্তির মাথা ফেটে যায়। তাকে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র নিয়ে যাওয়া হয় বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। ডোমজুড় থানার পুলিশ গাড়ি ও চালকে আটক করেছে।
Ganamadhyam
25 June, 2026
ই-পেপার