এক ঝলক
তারাতলায় নির্মীয়মান শেড ভেঙে মৃত্যু ভাটপাড়ার কৃষ্ণার বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ, বেহাল রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ প্রয়াত বিধায়কের বাড়িতে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী মদ‍্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা শিশু মঙ্গল সমিতি মামলায় উদয়ন গুহ জেল হেফাজতে।

প্রয়াত বিধায়কের বাড়িতে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী

অয়ন মন্ডল (মুর্শিদাবাদ) : মুর্শিদাবাদের ডোমকলে প্রয়াত বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে পুলিশি তল্লাশিকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নেমে বাড়ির একটি গোডাউন থেকে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে ত্রিপল-সহ বিভিন্ন ধরনের সামগ্রী রয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রের দাবি, উদ্ধার হওয়া সামগ্রীগুলি সরকারি ত্রাণের জন্য বরাদ্দ কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
Ganamadhyam
25 June, 2026
অভিযানের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় কৌতূহলী মানুষের ভিড় জমে। পুলিশ ইতিমধ্যেই উদ্ধার হওয়া সামগ্রীর উৎস, কী কারণে সেগুলি সেখানে মজুত রাখা হয়েছিল এবং এর সঙ্গে কারা জড়িত থাকতে পারে, তা নিয়ে তদন্ত শুরু করেছে। তদন্তের স্বার্থে বেশ কিছু নথি ও তথ্যও সংগ্রহ করা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও জোর চর্চা শুরু হয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলি ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনও চূড়ান্ত মন্তব্য করতে রাজি নয় প্রশাসন। তদন্তের অগ্রগতির ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
ই-পেপার