এক ঝলক
তারাতলায় নির্মীয়মান শেড ভেঙে মৃত্যু ভাটপাড়ার কৃষ্ণার বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ, বেহাল রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ প্রয়াত বিধায়কের বাড়িতে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী মদ‍্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা শিশু মঙ্গল সমিতি মামলায় উদয়ন গুহ জেল হেফাজতে।

তারাতলায় নির্মীয়মান শেড ভেঙে মৃত্যু ভাটপাড়ার কৃষ্ণার

নিজস্ব প্রতিনিধি(ব্যারাকপুর): তারাতলায় নির্মীয়মান শেড ভেঙে তিন জনের মৃত্যুর খবর মিলেছে। সেই দুর্ঘটনায় মৃত্যু হল ভাটপাড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের পূর্বাশা পাড়ার বাসিন্দা কৃষ্ণা চৌধুরীর। এই মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।শোকের ছায়া নেমে আসে গোটা এলাকাজুড়ে।
Ganamadhyam
25 June, 2026
প্রতিবেশীদের দাবি, মৃত কৃষ্ণা চৌধুরী পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। তার উপার্জনেই সংসার চলত। আগে জগদ্দলের তিন নম্বর জুটমিলে তিনি কাজ করতেন। মিলের পরিস্থিতি খারাপের দরুন তিনি লেবারের কাজ শুরু করেন। তারাতলায় লেবারের কাজে গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন। এই দুর্ঘটনায় তার মৃত্যুতে কার্যত দিশেহারা কৃষ্ণার পরিবার।
ই-পেপার