এক ঝলক
হানিট্র্যাপ'-এ অপহরণের ছক হামিম ও অর্পিতার শিলিগুড়িকে আধুনিক স্মার্ট শহর‘হিমালয়ান সিট' রূপায়নে অগ্নিমিত্র পাল দুর্নীতিবাজরা আমাদের দলের নেতাদের কাছে আসার চেষ্টা করছে ঃ দিলীপ অতিবৃষ্টিতে মাটির বাড়িতে ধস, চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু প্রকল্পের বোর্ড উঠল, রাস্তা হলো না, হতাশ‌ তেওটের গ্রামবাসী

গাইঘাটায় আগ্নেয়াস্ত্র সহ ধৃত যুবক

সোমনাথ পাল(গাইঘাটা): আগ্নেয়াস্ত্র সহ এক যুবক কে গ্রেফতার করল গাইঘাটা থানার পুলিশ। ধৃতের নাম রাজদীপ বিশ্বাস (২৮)।
Ganamadhyam
03 August, 2026



ধৃতের বাড়ি গাইঘাটা থানার ঠাকুরনগর শিমূলপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ঠাকুরনগর এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়। ধৃতের হেফাজত থেকে একটি দেশি বন্দুক ও এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়। রবিবার ধৃতকে বনগাঁ আদালতে তোলা হয় গাইঘাটা থানার তরফে। কি কারণে কোথা থেকে ওই যুবক আগ্নেয়াস্ত্র রেখেছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। যুবকের বিরুদ্ধে আগেও দূষ্কতী মূলক কাজের অভিযোগ আছে কি না তাও খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা।
ই-পেপার