এক ঝলক
হানিট্র্যাপ'-এ অপহরণের ছক হামিম ও অর্পিতার শিলিগুড়িকে আধুনিক স্মার্ট শহর‘হিমালয়ান সিট' রূপায়নে অগ্নিমিত্র পাল দুর্নীতিবাজরা আমাদের দলের নেতাদের কাছে আসার চেষ্টা করছে ঃ দিলীপ অতিবৃষ্টিতে মাটির বাড়িতে ধস, চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু প্রকল্পের বোর্ড উঠল, রাস্তা হলো না, হতাশ‌ তেওটের গ্রামবাসী

নিম্নমানের কাজের অভিযোগে হরিশ্চন্দ্রপুরে ভাঙন রোধের কাজ বন্ধ

বিশ্বজিৎ সাহা(মালদহ): মালদার হরিশ্চন্দ্রপুরের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের রশিদপুর এলাকায় ফুলহর নদীর ভাঙন রোধে সেচ দপ্তরের কাজ নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। নিম্নমানের কাজের অভিযোগ তুলে রবিবার ভাঙন প্রতিরোধের কাজ বন্ধ করে দেন স্থানীয় বাসিন্দারা।
Ganamadhyam
03 August, 2026





স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ফুলহর নদীতে জলস্তর বৃদ্ধি পাওয়ায় রশিদপুর এলাকায় তীব্র ভাঙন শুরু হয়। ইতিমধ্যেই বহু কৃষিজমি নদীগর্ভে তলিয়ে গেছে। পরিস্থিতি সামাল দিতে জেলা সেচ দপ্তরের উদ্যোগে অস্থায়ীভাবে বাঁশের কাঠামো তৈরি করে ভাঙন রোধের কাজ শুরু হয়। তবে গ্রামবাসীদের অভিযোগ, নদীর প্রবল স্রোতে সেই বাঁশ ভেঙে ও ভেসে যাচ্ছে, ফলে কার্যত কোনও সুফল মিলছে না।
বাসিন্দাদের আরও দাবি, কাজের মান অত্যন্ত নিম্নমানের। তাঁরা অভিযোগ করেন, সংশ্লিষ্ট ঠিকাদারের কাছে কাজের অনুমোদিত সিডিউল দেখতে চাওয়া হলেও তা দেখানো হয়নি। এর প্রতিবাদেই গ্রামবাসীরা কাজ বন্ধ করে দেন। এক স্থানীয় বাসিন্দা বলেন, নদীর ভাঙন ক্রমশ গ্রামের দিকে এগিয়ে আসছে। বর্ষার সময় এ ধরনের অস্থায়ী ব্যবস্থা কোনও কাজে আসবে না। স্থায়ী ও বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাঙন রোধের ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রামবাসীদের অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ই-পেপার