এক ঝলক
হানিট্র্যাপ'-এ অপহরণের ছক হামিম ও অর্পিতার শিলিগুড়িকে আধুনিক স্মার্ট শহর‘হিমালয়ান সিট' রূপায়নে অগ্নিমিত্র পাল দুর্নীতিবাজরা আমাদের দলের নেতাদের কাছে আসার চেষ্টা করছে ঃ দিলীপ অতিবৃষ্টিতে মাটির বাড়িতে ধস, চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু প্রকল্পের বোর্ড উঠল, রাস্তা হলো না, হতাশ‌ তেওটের গ্রামবাসী

ফারাক্কায় জলপথ দিয়ে বাংলাদেশ পাচারের আগেই গ্রেফতার ৩

অভিজিৎ মন্ডল(ফারাক্কা): গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ এবং দু'টি মহিষ উদ্ধার করল মুর্শিদাবাদের ফরাক্কা থানার পুলিশ।
Ganamadhyam
03 August, 2026



শনিবার গভীর রাতে ফরাক্কার খোদাবন্দপুর এলাকার গঙ্গা বক্ষে বিশেষ অভিযান চালিয়ে এই সাফল্য পায় পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম মহম্মদ শহিদুল ইসলাম (৩১), আহিদুল সেখ (৩১) এবং আবুল হোসেন (৪০)। ধৃত তিনজনেরই বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানার পারবৈদ্যনাথপুর এলাকায়।
ফরাক্কা থানার এক আধিকারিক জানান , শনিবার রাতে তারা গোপন সূত্রে খবর পান একটি নৌকায় করে দু'টি মহিষ এবং বিপুল পরিমান কফ সিরাপ গঙ্গা পেরিয়ে বাংলাদেশে পাচারের চেষ্টা চলছিল। এই খবরের ভিত্তিতে ফরাক্কা থানার পুলিশ গঙ্গা বক্ষে অভিযান চালায়। অভিযানের সময় পাচারকারীদের হাতেনাতে আটক করা হয় এবং নৌকা থেকে উদ্ধার করা হয় দু'টি মহিষ ও ৩০০ বোতল কফ সিরাপ। পরে সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করা হয়।পুলিশের অনুমান, এর পিছনে একটি সক্রিয় আন্তঃসীমান্ত পাচারচক্র কাজ করছে। উদ্ধার হওয়া সামগ্রীগুলি কোথা থেকে আনা হয়েছিল এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা জানতে তদন্ত শুরু করেছে ফরাক্কা থানার পুলিশ।ধৃত তিনজনের ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে রবিবার জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হচ্ছে।
ই-পেপার