তবে সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে সেই স্বপ্ন শেষ হয়ে গিয়েছে ইংল্যান্ডের। বিদায়ের দু’দিন পর বাসচালকের সেই কবিতা প্রকাশ্যে আনলেন জুড বেলিংহ্যাম। সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে পাশে থাকার অনুরোধ করেছেন তিনি। বিশ্বকাপে দেশের হয়ে ছ’টি গোল এবং একটি অ্যাসিস্ট করেছিলেন বেলিংহ্যাম। তবে সেমিফাইনালে গোল করতে পারেননি। উল্টে আর্জেন্টিনার ফুটবলারদের জোর করে রাগিয়ে দিয়েছিলেন বলে সমালোচনাও হচ্ছে। সেই বেলিংহ্যাম সমাজমাধ্যমে লিখেছেন, “গত কালের ম্যাচ এবং গত কয়েক সপ্তাহে যা ঘটেছে সেটা নিয়ে কিছু বলার জন্য সঠিক ভাষা খুঁজে পাচ্ছিলাম না। তবে কানসাসে আমাদের চালকের এই কবিতা দেখে অবাক হয়ে গিয়েছি। যাঁরা দেশ থেকে আমাদের সমর্থন করেছেন এবং যাঁরা কঠোর পরিশ্রমে আয় করা উপার্জন খরচ করে আমেরিকায় এসে আমাদের সমর্থন করেছেন, তাঁদের সকলকে ধন্যবাদ। এই বিশ্বকাপের পরেই আপনাদের ভালবাসে এবং একতা যেন শেষ না হয়ে যায়। একসঙ্গে থাকলে আমরা অনেক বড় কিছু অর্জন করতে হবে। আমরাও আপনাদের ভালবাসি।”