এক ঝলক
কামদুনির তদন্তে ছিল চরম গাফিলতি, মুখ্যমন্ত্রীর কাছে পরিবারের অভিযোগ সীমান্তে মানব পাচার রুখতে স্বরূপনগরে বিএসএফের বিশেষ কর্মসূচি ফের বিয়ের পিঁড়িতে জেনিফার প্রতিবাদী জেলা সংস্থা এবং ক্লাবগুলিকে চিঠি দিয়ে জানিয়ে দিলেন সিএবির ইলেক্টোরাল অফিসার হাওড়ার খটির বাজারে ছুরিতে আহত এক কিশোরী

বহরমপুরে অধীর চৌধুরীর হাত ধরে তৃনমূল ছেড়ে কংগ্রেসে যোগদান

অভিজিৎ মন্ডল (ফারাক্কা): বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে মুর্শিদাবাদের রাজনৈতিক প্রেক্ষাপটে ফের বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। বহরমপুরে তৃণমূল কংগ্রেসের অন্দরে বড়সড় ভাঙন ধরিয়ে একাধিক নেতা-কর্মী কংগ্রেসের পতাকা হাতে তুলে নিলেন। বুধবার মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ে আয়োজিত এক বিশেষ যোগদান কর্মসূচিতে প্রাক্তন সাংসদ ও প্রদেশ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে তৃণমূলে ছেড়ে কংগ্রেসে যোগদান করেন বহু কর্মী। দলত্যাগীদের মধ্যে যেমন তৃণমূলের যুব সংগঠনের সদস্য রয়েছেন, তেমনই শ্রমিক সংগঠনের একাধিক নেতৃত্ব ও কর্মীও রয়েছেন বলে দাবি করেছে জেলা কংগ্রেস। এদিনের যোগদান অনুষ্ঠানে অধীর চৌধুরী তৃণমূল কংগ্রেসকে নিশানা করে বলেন, যারা মনে করছেন তারা এতদিন ভুল জায়গায় ছিলেন বা ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন, তারা নির্দ্বিধায় কংগ্রেসে ফিরে আসতে পারেন। তৃণমূলের সাধারণ কর্মীদের জন্য কংগ্রেসের দরজা সবসময় খোলা রয়েছে। আগামী দিনের রণকৌশল সম্পর্কে বলতে গিয়ে তিনি আরও জানান, এই যোগদান কেবল বহরমপুর শহরেই সীমাবদ্ধ থাকবে না। আগামী দিনে জেলার প্রতিটি ব্লক স্তরেও ধারাবাহিকভাবে এই ধরনের যোগদান কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মুর্শিদাবাদ জেলায় কংগ্রেসের এই কর্মসূচি তৃণমূলের সাংগঠনিক ভিতকে কিছুটা হলেও চাপে ফেলার চেষ্টা। বিধানসভা নির্বাচনের পর জেলায় নতুন করে সমীকরণ তৈরির লক্ষ্যেই কংগ্রেস এই পদক্ষেপ নিয়েছে বলে মনে করা হচ্ছে। তবে এই যোগদান কর্মসূচি এবং কংগ্রেসের করা দাবির বিষয়ে এখন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্থানীয় রাজনৈতিক মহলে এই দলবদলকে কেন্দ্র করে চর্চা তুঙ্গে।
Ganamadhyam
16 July, 2026
ই-পেপার