এক ঝলক
কামদুনির তদন্তে ছিল চরম গাফিলতি, মুখ্যমন্ত্রীর কাছে পরিবারের অভিযোগ সীমান্তে মানব পাচার রুখতে স্বরূপনগরে বিএসএফের বিশেষ কর্মসূচি ফের বিয়ের পিঁড়িতে জেনিফার প্রতিবাদী জেলা সংস্থা এবং ক্লাবগুলিকে চিঠি দিয়ে জানিয়ে দিলেন সিএবির ইলেক্টোরাল অফিসার হাওড়ার খটির বাজারে ছুরিতে আহত এক কিশোরী

নির্মল ঘোষ জেলে যাবেই দাবি অর্জুন সিংয়ের

নিজস্ব প্রতিনিধি(ব্যারাকপুর):পুত্র তীর্থঙ্কর ঘোষ গ্রেপ্তার হতেই এবার পুলিশের রাডারে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ওরফে নান্টু।
Ganamadhyam
15 July, 2026


রক্ষাকবচ চেয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। উল্লেখ্য, ৪ ঠা মে ভোটের ফল প্রকাশের পর থেকে ভ্যানিশ পানিহাটির প্রাক্তন বিধায়ক। যদিও সম্প্রতি কলকাতার তপসিয়ায় ঋতব্রত তৃণমূল শিবিরের এক বৈঠকে তাকে দেখা গিয়েছিল। উল্লেখ্য, ২০২১ সালে ভোট পরবর্তী হিংসা এবং লটারি প্রাপকের এক কোটি টাকা আত্মসাতের অভিযোগে সোমবার ভোরে খড়দা থানার পুলিশ দক্ষিণেশ্বর থেকে তীর্থঙ্কর ঘোষকে গ্রেপ্তার করেছে। পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ-সহ বিজেপি নেতারা চাইছেন, নির্মল ঘোষকে গ্রেপ্তার করা হোক। নির্মল ঘোষ ইস্যুতে মঙ্গলবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের পরিবহণ ও শ্রম দপ্তরের মন্ত্রী অর্জুন সিং বলেন, নির্মল ঘোষ কিছুতেই বাঁচবেন না। ঋতব্রত শিবির কিংবা পাকিস্তানের তৃণমূলে গেলেও ওনার নিস্তার নেই। মন্ত্রীর অভিযোগ, অভয়ার দেহ তড়িঘড়ি দাহ করার নেপথ্যে ছিলেন এই নির্মল ঘোষ। তাছাড়া মনীশ শুক্লাকে উনিই খুন করিয়েছিলেন। এক গাড়ি চালকের পুরস্কার প্রাপ্ত এক কোটি মূল্যের লটারির টিকিট উনিই হাতিয়ে নেন। সুতরাং ওনাকে তো জেলে যেতেই হবে।
ই-পেপার