এক ঝলক
কামদুনির তদন্তে ছিল চরম গাফিলতি, মুখ্যমন্ত্রীর কাছে পরিবারের অভিযোগ সীমান্তে মানব পাচার রুখতে স্বরূপনগরে বিএসএফের বিশেষ কর্মসূচি ফের বিয়ের পিঁড়িতে জেনিফার প্রতিবাদী জেলা সংস্থা এবং ক্লাবগুলিকে চিঠি দিয়ে জানিয়ে দিলেন সিএবির ইলেক্টোরাল অফিসার হাওড়ার খটির বাজারে ছুরিতে আহত এক কিশোরী

হুমায়ুন কবিরকে ফের রেজিনগর থানায় তলব

অয়ন মন্ডল (মুর্শিদাবাদ): আমজনতা উন্নয়ন পার্টির নওদার বিধায়ক হুমায়ুন কবীরকে ফের রেজিনগর থানায় তলব করা হয়েছে।
Ganamadhyam
15 July, 2026


মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ তিনি পায়ে হেঁটেই রেজিনগর থানায় পৌঁছন। এর আগে, ৪ জুলাই তাকে রেজিনগর থানায় ডেকে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। বিতর্কিত ও উস্কানিমূলক মন্তব্য সংক্রান্ত তদন্তের অংশ হিসেবেই তাঁকে আবারও থানায় ডাকা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, শক্তিপুর থানায় হাজিরার নির্দেশ থাকলেও তিনি সেখানে উপস্থিত হননি। এর আগেও শক্তিপুর থানায় হাজিরা না দিয়ে রেজিনগর থানাতেই তদন্তকারী আধিকারিকদের সামনে হাজির হয়েছিলেন তিনি।মঙ্গলবারও তদন্তের স্বার্থে রেজিনগর থানায় এসে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন নওদার বিধায়ক হুমায়ুন কবীর।তবে এদিনের জিজ্ঞাসাবাদ শেষে তদন্তের অগ্রগতি বা হুমায়ুন কবীরের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ই-পেপার