এক ঝলক
বিশ্বকাপ থেকে বিদায়ের পর পোকারে মজেছেন নেইমার দুর্নীতির অভিযোগে বসিরহাটের কাউন্সিলরের বাড়িতে ভাঙচুর ব্রাউন সুগারের বকেয়া লেনদেনে খুন দাদা, সংকট জনক ভাই হুমায়ুন কবিরকে ফের রেজিনগর থানায় তলব নির্মল ঘোষ জেলে যাবেই দাবি অর্জুন সিংয়ের

২৫ বছর পর আবার মঞ্চে ফিরছেন নওয়াজউদ্দীন সিদ্দীকী

মুম্বাই: রুপোলি পর্দা থেকে ওটিটি— গত দুই দশকে অভিনয়ের প্রতিটি মাধ্যমে নিজের দক্ষতার ছাপ রেখেছেন নওয়াজউদ্দীন সিদ্দীকী।
Ganamadhyam
15 July, 2026

তবে তাঁর অভিনয় জীবনের শিকড় যে নাট্যমঞ্চে, তা বার বারই উল্লেখ করেছেন অভিনেতা। সেই মঞ্চেই এবার ফিরছেন তিনি। প্রায় ২৫ বছরের বিরতির পর ‘নকাব’ নাটকের মাধ্যমে আবার মঞ্চে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। নাট্যমঞ্চে প্রত্যাবর্তনের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শিকাগো সফরের একটি ছবি ভাগ করে নেন নওয়াজউদ্দীন। সেখানে দেখা যায়, ‘নকাব’-এর কলাকুশলীদের সঙ্গে আমেরিকার উদ্দেশে রওনা হয়েছেন তিনি। সফরে তাঁর সঙ্গী হয়েছেন মেয়ে শোরা সিদ্দীকীও। ছবির ক্যাপশনে অভিনেতা লেখেন, ‘‘শিকাগো যাচ্ছি নকাবের টিমের সঙ্গে।’’ ‘নকাব’ নওয়াজউদ্দীনের কাছে শুধু নতুন একটি নাটক নয়, বরং নিজের অভিনয়ের শিকড়ে ফিরে যাওয়ার এক আবেগঘন অধ্যায়। মুম্বইয়ে প্রতিষ্ঠা পাওয়ার অনেক আগে মঞ্চেই অভিনেতা হিসাবে নিজেকে তৈরি করেছিলেন তিনি। দীর্ঘ অনুশীলন, কর্মশালা এবং অসংখ্য নাট্যপ্রযোজনার অভিজ্ঞতাই তাঁর অভিনয়ের ভিত মজবুত করে। পরবর্তী সময়ে সেই অভিজ্ঞতার প্রতিফলন দেখা গিয়েছে ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ থেকে শুরু করে একাধিক ছবি এবং ওয়েব সিরিজে।
ই-পেপার