এক ঝলক
বিশ্বকাপ থেকে বিদায়ের পর পোকারে মজেছেন নেইমার দুর্নীতির অভিযোগে বসিরহাটের কাউন্সিলরের বাড়িতে ভাঙচুর ব্রাউন সুগারের বকেয়া লেনদেনে খুন দাদা, সংকট জনক ভাই হুমায়ুন কবিরকে ফের রেজিনগর থানায় তলব নির্মল ঘোষ জেলে যাবেই দাবি অর্জুন সিংয়ের

আবার পর্দায় ফিরছে ‘রুহ বাবা’

মুম্বাই: বক্সঅফিসে একের পর এক সাফল্যের পর ‌‘ভুলভুলাইয়া’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
Ganamadhyam
15 July, 2026


সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালের দ্বিতীয়ার্ধে ছবির শুটিং শুরু হতে পারে। আপাতত জোরকদমে চলছে চিত্রনাট্য তৈরির কাজ। নতুন ছবির নায়কও কি কার্তিক আরিয়ান? ইতিমধ্যেই নিশ্চিত হয়েছে, আগের ছবির মতোই ‘রুহ বাবা’ চরিত্রে ফিরবেন কার্তিক। প্রযোজনার দায়িত্বেও থাকছেন ভূষণ কুমার। সূত্রের খবর, নতুন ছবির গল্প ও চিত্রনাট্য নিয়ে সৃজনশীল টিমের মধ্যে একাধিক ভাবনা-চিন্তা চলছে। আগামী কয়েক মাসের মধ্যেই চিত্রনাট্যের চূড়ান্ত খসড়া তৈরি করার লক্ষ্য রয়েছে নির্মাতাদের।
ই-পেপার