এক ঝলক
বিশ্বকাপ থেকে বিদায়ের পর পোকারে মজেছেন নেইমার দুর্নীতির অভিযোগে বসিরহাটের কাউন্সিলরের বাড়িতে ভাঙচুর ব্রাউন সুগারের বকেয়া লেনদেনে খুন দাদা, সংকট জনক ভাই হুমায়ুন কবিরকে ফের রেজিনগর থানায় তলব নির্মল ঘোষ জেলে যাবেই দাবি অর্জুন সিংয়ের

আইনি জটিলতা থেকে স্বস্তি শাহরুখের

মুম্বাই: গত বছর থেকে নতুন করে তৈরি হচ্ছে শাহরুখ খানের বাড়ি ‘মন্নত’। সেই বাড়িতে এ বার জুড়ছে আরও দু’টি তল।
Ganamadhyam
15 July, 2026



অনুমতি পাওয়ার পর থেকে কিছুটা স্বস্তিতে বলি তারকা। মঙ্গলবার সুপ্রিম কোর্ট মুম্বইয়ে তাঁর বাড়ি ‘মন্নত’-এ আরও দু’টি তলা নির্মাণের জন্য ছাড়পত্র দিয়েছে। ওখানে আরও দু’টি তলা যোগ করা যাবে না বলে জনৈক সমাজসৈনিকের একটি আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্টে মামলা চলছিল। তবে সেই আবেদন খারিজ করেছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট জানায়, আইন মেনেই তৈরি হচ্ছে নতুন দু’টি তল। তাই নির্মাণের কাজ এগিয়ে নিয়ে যেতে কোনও অসুবিধা নেই। শুনানির সময়ে আবেদনকারীর পক্ষের আইনজীবী শোয়েব আলম জানান যে, মামলাটি শুধু এক জন বিখ্যাত অভিনেতাকে নিয়ে বলে আলাদা ভাবে দেখা উচিত নয়। তিনি আরও জানান, আবেদনকারী আগেও বহুতল নির্মাণ সংক্রান্ত কেলেঙ্কারির বিষয় প্রকাশ্যে এনেছিলেন এবং তিনি একজন সম্মানিত সমাজসৈনিক। তবে আদালত স্পষ্ট জানিয়েছে, শাহরুখ খানের তারকা পরিচয় এই সিদ্ধান্তে কোনও প্রভাব ফেলেনি। বিচারপতি সঞ্জয়কুমার বাগচী বলেন, “আমরা এ সব বিষয়ে কোনও ভাবেই প্রভাবিত হইনি।”
ই-পেপার