এক ঝলক
বিশ্বকাপ থেকে বিদায়ের পর পোকারে মজেছেন নেইমার দুর্নীতির অভিযোগে বসিরহাটের কাউন্সিলরের বাড়িতে ভাঙচুর ব্রাউন সুগারের বকেয়া লেনদেনে খুন দাদা, সংকট জনক ভাই হুমায়ুন কবিরকে ফের রেজিনগর থানায় তলব নির্মল ঘোষ জেলে যাবেই দাবি অর্জুন সিংয়ের

দীপিকার সঙ্গে ২ বছরের বন্ধুত্বের কথা বলে বিতর্কে মুজাম্মিল

মুম্বইঃ আলোচনায় দীপিকা পাড়ুকোনের প্রাক্তন সম্পর্ক। কেরিয়ারের শুরুর দিকে মডেলিং করতেন অভিনেত্রী। সেই সময়ে তিনি মডেল মুজাম্মিল ইব্রাহিমের সঙ্গে দু’বছর সম্পর্কে ছিলেন। সেই সম্পর্ক নিয়ে মুজাম্মিলের মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হয়েছে। মুজাম্মিল বলেছিলেন যে, দীপিকার সঙ্গে বিচ্ছেদ নিয়ে তাঁর কোনও অনুশোচনাই ছিল না। সেই সময়ে তিনি দীপিকার চেয়ে বড় তারকা ছিলেন। তখন দীপিকাকে কেউ চিনতেনই না। মুজাম্মিলের এই মন্তব্য নিয়েই বিতর্কের শুরু। দীপিকার অনুরাগীদের দাবি, অভিনেত্রীকে অসম্মান করেছেন মুজাম্মিল। এই বিষয়টি নিয়ে দীর্ঘ বিবৃতি দিয়েছেন মুজাম্মিল। তাঁর বক্তব্য, এক বছর আগে এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছিলেন। তবে সেই সাক্ষাৎকারটি দীর্ঘ ছিল। সেখান থেকে কিছু অংশ ছড়িয়ে পড়েছে বলে ভুল বার্তা যাচ্ছে মানুষের কাছে।
Ganamadhyam
14 July, 2026
ঠিক কী বলেছিলেন মুজাম্মিল? তিনি বলেছিলেন, আমি কোনও কিছুই নিয়েই অনুতাপ করি না। আমি শক্ত মনের পুরুষ। আমি সেই সময়ে তারকা ছিলাম, ও ছিল না। তখন আমি অভিনয়ও শুরু করে দিয়েছিলাম। যদিও পরে ও বড় তারকা হয়েছে। সকলেই ওকে চেনে। বরং এখন কেউ আমাকে চেনে না। আমিও ওর ছবি দেখি। ও সুন্দরী।
মুজাম্মিল এ-ও জানান, মুম্বই আসার পরে দীপিকার জীবনে প্রথম পুরুষ তিনিই। দীপিকাই নাকি তাঁকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। সম্পর্ক কে ভেঙেছিল, প্রশ্ন করতেই মুজাম্মিল বলেন, “আমিই ওকে ছেড়েছিলাম।” তবে সম্পর্ক ভাঙার পরেও যোগাযোগ ছিল তাঁদের, জানান মুজাম্মিল। কিন্তু দীপিকার বিয়ে হয়ে যাওয়ার পরে আর কোনও যোগাযোগ নেই তাঁদের মধ্যে। এই মন্তব্য ছড়িয়ে পড়তেই রুষ্ট হন দীপিকার অনুরাগীরা। নতুন করে দীপিকা ও মুজাম্মিলের সম্পর্ক নিয়ে জলঘোলা শুরু হয়। তাই পরিস্থিতি সামলাতে সমাজমাধ্যমে মুজাম্মিল প্রথমেই জানিয়েছেন, এই মন্তব্য বছর খানেক আগের। তাঁর বক্তব্য, দীর্ঘ সময়ের একটি সাক্ষাৎকারকে এমন ভাবে তুলে ধরা হয়েছে, যা থেকে ভুল বার্তা প্রেরিত হচ্ছে। তার পরেই তিনি লিখেছেন, “আমার অতীতের সঙ্গে জড়িয়ে থাকা মানুষদের আমি সব সময়ে সম্মান করেই কথা বলেছি। সেটা কোনও দিনই পরিবর্তন হবে না। অনেকের মতোই, আমিও নিজের কর্মজীবন গড়ার জন্য দীর্ঘ সময় ব্যয় করেছি। এই বিষয় নিয়েই কথোপকথনটি ছিল। আমি সৎ ভাবেই কথা বলি এবং সম্মানের সঙ্গেই কথা বলতে ভালবাসি।
উল্লেখ্য, ‘ধোকা’, ‘হর্ন ওকে প্লিজ’, ‘উইল ইউ ম্যারি মি?’, ‘স্পেশাল অপস্’-এ অভিনয় করেছেন মুজাম্মিল ইব্রাহিম।
ই-পেপার