এক ঝলক
কেন গুন্ডাদমন আইন, ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী ২০২৭ সালের মাধ্যমিকের রুটিন প্রকাশ রাজ্যের ৬০টি রথযাত্রা কমিটিকে ৫ লক্ষ টাকা করে অনুদান রাজ্যসভার উপনির্বাচনের তিনটি আসনের মনোনয়ন পেশ সুখেন্দুদের ইডির বিরুদ্ধে মামলা কালীঘাট তৃণমূলের

চা শিল্পের হাল ফেরাতে উদ্যোগী ডবল ইঞ্জিন সরকার

নিজস্ব প্রতিনিধি : চা শিল্পের হাল ফেরাতে উদ্যোগী ডবল ইঞ্জিন সরকার। রবিবার শ্রমমন্ত্রীর উপস্থিতিতে উত্তরবঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে।
Ganamadhyam
13 July, 2026



প্রসঙ্গত, রবিবার রাজ্যের পরিবহণ ও শ্রম দপ্তরের মন্ত্রী অর্জুন সিং এবং শ্রম ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য শিলিগুড়ির উত্তরকন্যায় বন্ধ চা-বাগানগুলির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পং জেলার সাংসদ, মন্ত্রী, বিধায়করা ছাড়াও শ্রম দপ্তরের সচিব, শ্রম দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকগণ এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসনের আধিকারিকগণ বৈঠকগুলিতে উপস্থিত ছিলেন। বৈঠকে বন্ধ চা-বাগানগুলিকে ঘিরে উদ্ভূত বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আলোচনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয় চা-শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত রাখা এবং সংশ্লিষ্ট সকল পক্ষের গঠনমূলক সংলাপের মাধ্যমে বন্ধ চা-বাগানগুলির পুনরায় চালু করা। শ্রমমন্ত্রী অর্জুন সিং জানান, বন্ধ এবং রুগ্ন চা বাগানগুলোর হাল ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। যারা বাগানগুলো পুনরায় খুলতে ইচ্ছুক। তাদেরকে সরকার সহযোগিতা করবে।
ই-পেপার