এক ঝলক
একশো কোটির বেশি বিনিয়োগে জেলা পরিষদ ও পঞ্চায়েতের অনুমতি লাগবে না: মুখ্যমন্ত্রী ডানকুনিতে কারখানা সম্প্রসারণে ৬০০ কোটির লগ্নি, উপস্থিত মুখ্যমন্ত্রী নিহত ইন্দ্রজিতের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ৩২ ভারতীয় পর্যটক-সহ নৌকা ডুবি ভিয়েতনামে, মৃত্যু অন্তত ১৫ নিজস্ব সংবাদদাতা: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় নির্যাতিতার ভিসেরা নমুনা ও রিপোর্ট কারচুপি বা বিকৃত করার অভিযোগে এবার তদন্ত শুরু করল সিবিআই। কারণ, এবার নির্যাতিতার পরিবারের করা আবেদনে মান্যতা দিয়েছে শিয়ালদহ আদালত৷

ট্রাম্পের সঙ্গে গলফ খেলাকে ‘অবাস্তব অনুভূতি’ বললেন হ্যারি কেন

লন্ডন:ফুটবল মাঠে গোল করার দক্ষতার জন্য পরিচিত হ্যারি কেইন এবার আলোচনায় উঠে এলেন গলফের কারণে। ইংল্যান্ড অধিনায়ক জানিয়েছেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গলফ খেলার অভিজ্ঞতা ছিল তার কাছে ‘পরাবাস্তব’। শনিবার নরওয়ের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে সংবাদ সম্মেলনে কেন জানান, প্রায় দেড় বছর আগে ফ্লোরিডার পাম বিচে ট্রাম্পের আমন্ত্রণে তিনি গলফ খেলেছিলেন।
Ganamadhyam
12 July, 2026
কেন বলেন, ‘আমি সত্যি বলতে বেশ ভালোই খেলেছিলাম। পাম বিচে থাকাকালীন প্রেসিডেন্ট আমাকে গলফ খেলতে আমন্ত্রণ জানিয়েছিলেন। দেশের প্রেসিডেন্ট যখন ডাকেন, তখন সেটা নিঃসন্দেহে বিশেষ একটি অভিজ্ঞতা।'
৩২ বছর বয়সী এই স্ট্রাইকার জানান, ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ ও গলফ খেলা তার কাছে ছিল একেবারেই ব্যতিক্রমী অভিজ্ঞতা। তিনি বলেন,‘তার সঙ্গে দেখা করা এবং গলফ খেলা ছিল পরাবাস্তব অনুভূতি। সত্যি বলতে, তিনি বেশ ভালো গলফ খেলেন। আমি আশা করি, তার বয়সে পৌঁছে আমিও এত ভালো খেলতে পারব। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি তার প্রতি কৃতজ্ঞ।' এর আগে বিশ্বকাপের শেষ ষোলোতে মেক্সিকোর বিপক্ষে ইংল্যান্ডের ৩-২ গোলের জয়ের পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে কেইনের প্রশংসা করেছিলেন ট্রাম্প। তিনি লিখেছিলেন, ‘ইংল্যান্ডের হ্যারি কেইন একজন দুর্দান্ত খেলোয়াড়।' পরদিন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, তিনি কেইনের সঙ্গে গলফও খেলেছেন। ট্রাম্প বলেন, ‘কেইন একজন অসাধারণ ফুটবলার। আমি তার সঙ্গে গলফ খেলেছি। সে খুব ভালো গলফার এবং মানুষ হিসেবেও দারুণ।
ই-পেপার