এক ঝলক
একশো কোটির বেশি বিনিয়োগে জেলা পরিষদ ও পঞ্চায়েতের অনুমতি লাগবে না: মুখ্যমন্ত্রী ডানকুনিতে কারখানা সম্প্রসারণে ৬০০ কোটির লগ্নি, উপস্থিত মুখ্যমন্ত্রী নিহত ইন্দ্রজিতের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ৩২ ভারতীয় পর্যটক-সহ নৌকা ডুবি ভিয়েতনামে, মৃত্যু অন্তত ১৫ নিজস্ব সংবাদদাতা: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় নির্যাতিতার ভিসেরা নমুনা ও রিপোর্ট কারচুপি বা বিকৃত করার অভিযোগে এবার তদন্ত শুরু করল সিবিআই। কারণ, এবার নির্যাতিতার পরিবারের করা আবেদনে মান্যতা দিয়েছে শিয়ালদহ আদালত৷

ফ্রান্সের বিপক্ষে আত্মবিশ্বাসী স্পেন কোচ

মাদ্রিদ:অপ্রত্যাশিত শুরুর পর উন্নতির পথ ধরে ১৬ বছর পর সেমি-ফাইনালে উঠেছে স্পেন। সেখানে তাদের সামনে কঠিন পরীক্ষা, প্রতিপক্ষ দুর্দান্ত ছন্দে থাকা ফ্রান্স। তবে ফরাসিদের নিয়ে ভাবছেন না লুইস দে লা ফুয়েন্তে। দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে অতীত সাফল্য থেকে, তাদেরকে হারানোর বাড়তি আত্মবিশ্বাস পাচ্ছেন স্পেন কোচ। উত্তর আমেরিকা বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার-ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে উঠেছে স্পেন। আর প্রথম কোয়ার্টার-ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়েছে ফ্রান্স। দুই দলই টুর্নামেন্টের ফেভারিট।
Ganamadhyam
12 July, 2026
তবে আসরে তাদের শুরুটা ছিল ভিন্ন। দাপুটে পারফরম্যান্সে শতভাগ জয় নিয়ে গ্রুপ সেরা হয় ফ্রান্স। স্পেনও ছিল গ্রুপের চ্যাম্পিয়ন, তবে বিস্ময়করভাবে প্রথম ম্যাচে নবাগত কেইপ ভার্ডের বিপক্ষে গোলশূন্য ড্র করে তারা। একের পর এক বাধা পেরিয়ে, ২০১০ সালে বিশ্বকাপ জয়ের পর প্রথমবার ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে স্পেন। ম্যাচটির প্রতিপক্ষ ফ্রান্সকে সমীহ করলেও নিজেদের ওপর আস্থার কমতি নেই দে লা ফুয়েন্তের। তিনি বলেন, ‘ফ্রান্স এরই মধ্যে অবিশ্বাস্য সম্ভাবনা দেখিয়েছে, আমরাও তাই। ম্যাচটি উন্মুক্ত, যে কেউ জিততে পারে। যেখানে জিততে হলে সতেজ, উদ্যমী খেলোয়াড়ের প্রয়োজন হবে… আমরা যেহেতু এই পর্যন্ত এসেছি, আমরা আমাদের সবটুকু উজাড় করে দেব।' আগামী ১৫ জুলাই বাংলাদেশ সময় ১টায় (এএম) ডালাসে হবে ফ্রান্স ও স্পেনের প্রথম সেমি-ফাইনাল। তিন বছরের মধ‍্যে দুই দলের এটা হবে তৃতীয় লড়াই। ২০২৪ সালে ইউরোর সেমি-ফাইনালে ও পরের বছর নেশন্স লিগের সেমি-ফাইনালে জয় পায় স্পেন।
ই-পেপার