এক ঝলক
একশো কোটির বেশি বিনিয়োগে জেলা পরিষদ ও পঞ্চায়েতের অনুমতি লাগবে না: মুখ্যমন্ত্রী ডানকুনিতে কারখানা সম্প্রসারণে ৬০০ কোটির লগ্নি, উপস্থিত মুখ্যমন্ত্রী নিহত ইন্দ্রজিতের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ৩২ ভারতীয় পর্যটক-সহ নৌকা ডুবি ভিয়েতনামে, মৃত্যু অন্তত ১৫ নিজস্ব সংবাদদাতা: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় নির্যাতিতার ভিসেরা নমুনা ও রিপোর্ট কারচুপি বা বিকৃত করার অভিযোগে এবার তদন্ত শুরু করল সিবিআই। কারণ, এবার নির্যাতিতার পরিবারের করা আবেদনে মান্যতা দিয়েছে শিয়ালদহ আদালত৷

এমবাপ্পের ছবিতে হেয়ারকাট করলেন থাইল্যান্ডের এক চিকিৎসক

ব্যাংকক:আর তিন ম্যাচ পরেই শেষ হচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফিফা বিশ্বকাপ। কোয়ার্টার ফাইনালে দুই ম্যাচ শেষে জানা
Ganamadhyam
12 July, 2026
গেছে দুই সেমিফাইনালিস্টের নাম। ফ্রান্স বনাম স্পেনের হাইভোল্টেজ সেমিফাইনাল ম্যাচকে সামনে রেখে অভিনব কাণ্ড ঘটাল ফ্রান্স সমর্থক এক থাইল্যান্ডের চিকিৎসক। মাথায় ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে, বিশ্বকাপ ট্রফি এবং ফ্রান্সের জাতীয় পতাকার রংসংবলিত ব্যতিক্রমী এক হেয়ারকাট করিয়েছেন। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, থাইল্যান্ডের ব্যাংককের একটি সেলুনে এই অভিনব হেয়াট কাটটি দিয়েছে ৫৪ বছর বয়সী মেডিক্যাল রেডিওলজিস্ট মিত্রি চিতিনুন্দা। ফ্রান্সের তুমুল ভক্ত এই ৫৪ বছর বয়সী চিকিৎসক ফ্রান্স ফুটবল দলের প্রতি ভালোবাসা থেকে এই অভিনব কাজটি করেছেন বলে জানা গেছে।
ই-পেপার