এক ঝলক
হানিট্র্যাপ'-এ অপহরণের ছক হামিম ও অর্পিতার শিলিগুড়িকে আধুনিক স্মার্ট শহর‘হিমালয়ান সিট' রূপায়নে অগ্নিমিত্র পাল দুর্নীতিবাজরা আমাদের দলের নেতাদের কাছে আসার চেষ্টা করছে ঃ দিলীপ অতিবৃষ্টিতে মাটির বাড়িতে ধস, চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু প্রকল্পের বোর্ড উঠল, রাস্তা হলো না, হতাশ‌ তেওটের গ্রামবাসী

বাড়ির পাশের পুকুরে ডুবে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

উৎপল রায়(ধূপগুড়ি) : খেলার ছলে অলক্ষ্যে পুকুরে পড়ে গিয়ে সলিলসমাধি ঘটল মাত্র দুই বছরের এক শিশুর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রবিবার ধূপগুড়ি ব্লকের গাদং-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের শালবাড়ি-পুন্ডিবাড়ি এলাকায়। ফুটফুটে শিশুটির নাম রাজিব সরকার (২)।
Ganamadhyam
03 August, 2026

এই মর্মান্তিক ঘটনার পর থেকেই এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ​পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বলাই সরকারের দুই বছরের ছেলে রাজিব রবিবার সকালে বাড়ির উঠোনেই খেলাধুলো করছিল। কিছুক্ষণ পর হঠাৎই তাকে আর দেখতে পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা চারপাশে তাকে খোঁজাখুঁজি শুরু করেন। অনেকক্ষণ সন্ধান না মেলায় সন্দেহ হওয়ায় বাড়ির পাশের পুকুরে তল্লাশি চালানো হয়। সেখান থেকেই নিথর অবস্থায় ভাসমান উদ্ধার করা হয় ছোট্ট রাজিবকে। ​তড়িঘড়ি তাকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসকেরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে আসে স্থানীয় থানার পুলিশ।
ই-পেপার