এক ঝলক
হানিট্র্যাপ'-এ অপহরণের ছক হামিম ও অর্পিতার শিলিগুড়িকে আধুনিক স্মার্ট শহর‘হিমালয়ান সিট' রূপায়নে অগ্নিমিত্র পাল দুর্নীতিবাজরা আমাদের দলের নেতাদের কাছে আসার চেষ্টা করছে ঃ দিলীপ অতিবৃষ্টিতে মাটির বাড়িতে ধস, চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু প্রকল্পের বোর্ড উঠল, রাস্তা হলো না, হতাশ‌ তেওটের গ্রামবাসী

দেশে হিংসার ষড়যন্ত্র, প্রতিবাদে শ্যামনগরে মিছিল

নিজস্ব প্রতিনিধি(ব্যারাকপুর): দিল্লির যন্তর মন্তরে ছাত্র, শিক্ষক ও শিক্ষা ব্যবস্থাকে হাতিয়ার করে দেশে হিংসার পরিস্থিতি তৈরির ঘৃণ্য ষড়যন্ত্রের প্রতিবাদে রবিবার বিকেলে জগদ্দল বিধানসভা কেন্দ্রের শ্যামনগর ২৩ নম্বর রেলগেট থেকে ঝাউতলা মোড় পর্যন্ত দেশ বাঁচাও পদযাত্রা করা হয়।
Ganamadhyam
03 August, 2026


পদযাত্রায় পা মিলিয়ে জগদ্দলের বিধায়ক ড: রাজেশ কুমার দেশের যশস্বী প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদীর স্বর্গীয় মাতাকে অপমান করে কুরুচিকর ভাষা ব্যবহার করার তীব্র প্রতিবাদ জানান। উক্ত প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন যুব মোর্চার রাজ্য সম্পাদক উত্তম অধিকারী, ব্যারাকপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি বিশাল জয়সওয়াল, বিজেপির ব্যারাকপুর জেলার সহ-সভাপতি প্রিয়াঙ্গু পান্ডে, হিন্দু জাগরণ মঞ্চের রানা চক্রবর্তী, পল্লব কান্তি দাস প্রমুখ।
ই-পেপার