এক ঝলক
হানিট্র্যাপ'-এ অপহরণের ছক হামিম ও অর্পিতার শিলিগুড়িকে আধুনিক স্মার্ট শহর‘হিমালয়ান সিট' রূপায়নে অগ্নিমিত্র পাল দুর্নীতিবাজরা আমাদের দলের নেতাদের কাছে আসার চেষ্টা করছে ঃ দিলীপ অতিবৃষ্টিতে মাটির বাড়িতে ধস, চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু প্রকল্পের বোর্ড উঠল, রাস্তা হলো না, হতাশ‌ তেওটের গ্রামবাসী

জলে ডুবে শিশু মৃত্যু রুখতে প্রতিরোধ দিবস

হাসান লস্কর(কুলতলী): প্রতি বছর ২৫ জুলাই বিশ্ব জলে ডোবা প্রতিরোধ দিবস পালিত হয়। প্রথম ২০২১ সালের এপ্রিল মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে এই দিবসটি পালনের সিদ্ধান্ত হয়।
Ganamadhyam
03 August, 2026


জলে ডুবে মৃত্যু রোধে সচেতনতা বাড়াতে এবং জীবন বাঁচানোর নানা উপায় জানাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা 'হু'এই দিবসটি পরিচালনা করে। প্রতি বছর বিশ্বে লাখ লাখ মানুষ জলে ডুবে মারা যায়। এর মূলত কারণ হিসেবে উঠে এসেছে সাঁতর না জানা, বিশেষ করে ৫ থেকে ১৪ বছর বয়সী শিশুদের মৃত্যুর অন্যতম বড় কারণ জলে ডুবে যাওয়া,৯০ শতাংশের বেশি এমন ঘটনা ঘটে গরিব ও মধ্যবিত্ত দেশগুলোতে।গড়ে প্রতিদিন জলে ডুবে তিনটি শিশুর মৃত্যু ঘটে সুন্দরবন লাগোয়া গ্রাম গুলিতে।২০২৬ সালের এই দিবসের মূল স্লোগান বা থিম পরিস্থিতি পাল্টাতে ঐক্যবদ্ধ হোন। দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন সিনির অন্যতম এডভাইজার  সুজয় রয় এর কথায় প্রতিরোধের-পুকুর বা খালের চারপাশ ঘিরে রাখা।ছোট শিশুদের সবসময় নজরে রাখা।সাঁতার কাটা শেখানো।জলে বিপদ থেকে উদ্ধারের প্রশিক্ষণ নেওয়া। এই দিবস ১৫ ই জুলাই থেকে ১৫ ই আগস্ট জলে ডুবে প্রতিরোধ দিবস শুরু হয়েছে , যেমন সাঁতার শেখার প্রয়োজন ১৫ই জুলাই থেকে ১৫ আগষ্ট মাসাধিককাল ধরে চলছে একাধিক প্রশিক্ষণ শিবির।
ই-পেপার