এক ঝলক
হানিট্র্যাপ'-এ অপহরণের ছক হামিম ও অর্পিতার শিলিগুড়িকে আধুনিক স্মার্ট শহর‘হিমালয়ান সিট' রূপায়নে অগ্নিমিত্র পাল দুর্নীতিবাজরা আমাদের দলের নেতাদের কাছে আসার চেষ্টা করছে ঃ দিলীপ অতিবৃষ্টিতে মাটির বাড়িতে ধস, চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু প্রকল্পের বোর্ড উঠল, রাস্তা হলো না, হতাশ‌ তেওটের গ্রামবাসী

মালদায় ১২ ঘণ্টায় উদ্ধার চুরি যাওয়া চারচাকা গাড়ি

সুব্রত শেঠ(পুরাতন মালদা): অভিযোগ দায়ের করার মাত্র ১২ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া একটি চারচাকা যাত্রীবাহী গাড়ি উদ্ধার করল মালদা থানার পুলিশ।
Ganamadhyam
03 August, 2026


ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মালদা থানার পুলিশ। পুলিশের এই দ্রুত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন গাড়ির মালিক।পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া গাড়িটির মালিক কার্তিক সাহা। তিনি একটি বেসরকারি নার্সিংহোমের জন্য ভাড়ায় গাড়ি চালান। গত শুক্রবার প্রতিদিনের মতো তাঁর চালক পুরাতন মালদার মাধাইপুর এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের ধারে কিছুক্ষণের জন্য গাড়ি দাঁড় করিয়ে চাবিসহ অবস্থায় গাড়ি থেকে নেমে যান। সেই সুযোগে অজ্ঞাতপরিচয় ব্যক্তি গাড়িটি নিয়ে পালিয়ে যায়।বিষয়টি টের পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও গাড়ির সন্ধান না মেলায় মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন গাড়ির মালিক। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে মালদা থানার পুলিশ। বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তকারীরা গাড়িটির গতিপথ শনাক্ত করেন।শেষ পর্যন্ত মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানা এলাকা থেকে গাড়িটি উদ্ধার করা হয়। ঘটনায় যুবরাজ রমেশ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।রবিবার উদ্ধার হওয়া গাড়িটি মালিক কার্তিক সাহার হাতে তুলে দেয় মালদা থানার পুলিশ। ধৃতকে রবিবার মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে মালদা থানার পুলিশ।এদিকে, এত দ্রুত চুরি যাওয়া গাড়ি উদ্ধার করায় মালদা থানার পুলিশকে সাধুবাদ জানিয়েছেন গাড়ির মালিক কার্তিক সাহা।
ই-পেপার