এক ঝলক
হানিট্র্যাপ'-এ অপহরণের ছক হামিম ও অর্পিতার শিলিগুড়িকে আধুনিক স্মার্ট শহর‘হিমালয়ান সিট' রূপায়নে অগ্নিমিত্র পাল দুর্নীতিবাজরা আমাদের দলের নেতাদের কাছে আসার চেষ্টা করছে ঃ দিলীপ অতিবৃষ্টিতে মাটির বাড়িতে ধস, চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু প্রকল্পের বোর্ড উঠল, রাস্তা হলো না, হতাশ‌ তেওটের গ্রামবাসী

পুলিশ সুপারের নেতৃত্বে বাজারে টাস্ক ফোর্সের পরিদর্শন

নিজস্ব সংবাদদাতা(চন্দ্রকোনা): নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে রাজ্যের মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছেন।
Ganamadhyam
03 August, 2026


রবিবার চন্দ্রকোনা রোডের হাটচালি বাজারে পরিদর্শন করে জেলা প্রশাসন।  পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানার নেতৃত্বে পুলিশ ও প্রশাসনের একটি টাস্ক ফোর্স বাজার পরিদর্শন করে সবজি ও মাছের দাম খতিয়ে দেখেন। হাটচালি বাজারে পৌঁছে পুলিশ সুপার বাজারের বিভিন্ন দোকান ঘুরে দেখেন। ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, গড়বেতার বিধায়ক প্রদীপ লোধা, স্থানীয় বিডিও, ওসি, আইসি-সহ প্রশাসনের একাধিক আধিকারিকরা। বাজার পরিদর্শন করার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পুলিশ সুপার পাপিয়া সুলতানা জানান, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যাতে কোনো ব্যবসায়ী বেশি না নেন সেই বিষয়টি দেখা হচ্ছে। পাইকারি এবং খুচরো বাজারের দাম তুলনা করে দেখা হচ্ছে বেশি দাম নেওয়া হচ্ছে কিনা। বেশি দাম নিলে আইন মাফিক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
ই-পেপার