এক ঝলক
হানিট্র্যাপ'-এ অপহরণের ছক হামিম ও অর্পিতার শিলিগুড়িকে আধুনিক স্মার্ট শহর‘হিমালয়ান সিট' রূপায়নে অগ্নিমিত্র পাল দুর্নীতিবাজরা আমাদের দলের নেতাদের কাছে আসার চেষ্টা করছে ঃ দিলীপ অতিবৃষ্টিতে মাটির বাড়িতে ধস, চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু প্রকল্পের বোর্ড উঠল, রাস্তা হলো না, হতাশ‌ তেওটের গ্রামবাসী

ঘাটাল বাজার পরিদর্শনে টাস্ক ফোর্স

নিজস্ব সংবাদদাতা(ঘাটাল): নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি যাতে না হয় তার জন্য নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
Ganamadhyam
03 August, 2026
রবিবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালে কুঠিবাজারে সব্জী বাজারে মহকুমা প্রশাসনের একটি টাস্ক ফোর্স পরিদর্শন করলেন। বিভিন্ন সব্জী এবং ফল কি দামে বিক্রি হচ্ছে তারা জানতে চান। ছিলেন ঘাটালের মহকুমা শাসক অনন্য জানা, মহকুমা পুলিশ আধিকারিক ও ঘাটাল থানার ওসি সহ অন্যান্যরা। বাজারে সব্জীর ও ফলের দাম জানেন মহকুমাশাসক। পরে তিনি সাংবাদিকদের বলেন, এই অভিযান মহকুমা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন বাজারে চলবে,যাতে কেউ বেশি দাম নিতে না পারে। বেশি দাম নিলে আইনমত ব্যবস্থা নেওয়া হবে।
ই-পেপার