এক ঝলক
তোলাবাজি করা যাবে না : রাজেশ কুমার বিধায়কের হস্তক্ষেপে হাল বদলের চেষ্টা ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালের অবশেষে যশোর রোডের পাশে আতঙ্কের মরা শিশু গাছ কাটা শুরু সাগরদিঘিতে জলের তলায় অস্থায়ী সেতু, প্রাণের ঝুঁকি নিয়ে স্কুলে যাচ্ছে পড়ুয়ারা শিলান্যাসে ছবি, তারপর ছয় মাস উধাও কাজ, নাকাল পূর্বস্থলীর মানুষ

বাগনানে ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবস পালন

নিজস্ব সংবাদদাতা: বাগনান ষ্টেশন রোডে স্বামী বিবেকানন্দ মূর্তির পাদদেশে বাগনান ইস্টবেঙ্গল প্রেমী সংঘের উদ্যোগে ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবস পালিত হলো।স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন সাংবাদিক নুরুল আবসার। মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
Ganamadhyam
03 August, 2026


ইস্টবেঙ্গল ক্লাবের পতাকা উত্তোলন করেন ইস্টবেঙ্গল ক্লাবের সদস্য ও চেয়ারম্যান প্রসূন রায়। এইদিন ইস্টার্ন রেলওয়ে ক্লাবের প্রাক্তন খেলোয়াড় বিজয় পাল , প্রাক্তন খেলোয়াড় দেবানন্দ ঘোষ, তপন আঢ্য ও অরুণ দাস কে বিশেষ সম্মাননা প্রদান করেন আহ্বায়ক সন্দীপ ঘোষ। উপস্থিত ছিলেন সেখ সাজাহান, জয়ন্ত সিনহা, অভিক নাগ , অর্ঘ মন্ডল ( পাপাই ), পরিবেশ কর্মী পৌলভি মিশ্র, গৌতম পাল ও অগনিত ইস্টবেঙ্গল ক্লাবের ভক্তবৃন্দ। সকলের হাতে চারা গাছ উপহার দেন গাছ কাকু চন্দ্রনাথ বসু। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কেক কাটেন খেলোয়াড় বিজয় পাল । ক্লাবের ঐতিহ্য নিয়ে বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রসূন রায় । অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন আহ্বায়ক সন্দীপ ঘোষ।
ই-পেপার