এক ঝলক
হানিট্র্যাপ'-এ অপহরণের ছক হামিম ও অর্পিতার শিলিগুড়িকে আধুনিক স্মার্ট শহর‘হিমালয়ান সিট' রূপায়নে অগ্নিমিত্র পাল দুর্নীতিবাজরা আমাদের দলের নেতাদের কাছে আসার চেষ্টা করছে ঃ দিলীপ অতিবৃষ্টিতে মাটির বাড়িতে ধস, চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু প্রকল্পের বোর্ড উঠল, রাস্তা হলো না, হতাশ‌ তেওটের গ্রামবাসী

তাইপেই ওপেন চ্যাম্পিয়ন তন্বী

নতুন দিল্লি : তাইপেই ওপেনে ১৮ বছরের খরা কাটালেন তন্বী শর্মা। ২০০৮ সালে সাইনা নেওয়াল চ্যাম্পিয়ন হওয়ার পর মহিলাদের সিঙ্গলস চ্যাম্পিয়ন হলেন তন্বী।
Ganamadhyam
03 August, 2026


ফাইনালে ১৭ বছরের ভারতীয় ২১-১৬, ২১-১৬ ব্যবধানে হারিয়েছেন ভিয়েতনামের থুই লিন নগুয়েনকে। তাইপেই ওপেনে এত দিন পর্যন্ত সাইনা ছাড়া ভারতের আর কেউ চ্যাম্পিয়ন হতে পারেননি। তাঁর ১৮ বছর পর দ্বিতীয় ভারতীয় হিসাবে খেতাব জয় তন্বীর। এই প্রথম বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর সুপার ৩০০ খেতাব জিতলেন তিনি। গত বছর ইউএস ওপেন সুপার ৩০০-র ফাইনালে উঠেও খেতাব জিততে পারেননি। সাইনা, পিভি সিন্ধুর পর তন্বীকে মহিলাদের সিঙ্গলসে ভারতের সেরা বাজি হিসাবে ধরা হচ্ছে। ভিয়েতনামের প্রতিপক্ষের বিরুদ্ধে ফাইনালে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন তন্বী। ৩৬ মিনিটের লড়াই মাথা ঠান্ডা রেখে খেলেছে। অভিজ্ঞতার অভাবে কয়েকটি আনফোর্সড এরর করলেও ম্যাচের নিয়ন্ত্রণ কখনও হারাননি। প্রথম গেম ২১-১৬ ব্যবধানে জেতার পর কোর্টে আরও আত্মবিশ্বাসী দেখিয়েছে তন্বীকে। তাঁর আগ্রাসী ব্যাডমিন্টনের জবাব দিতে পারেননি ভিয়েতনামের নগুয়েন। দ্বিতীয় গেমের শুরুর দিকে কিছুটা লড়াই হলেও সময় এগোনোর সঙ্গে সঙ্গে তন্বীর দাপট বেড়েছে। দ্বিতীয় গেমও ২১-১৬ ব্যবধানে জিতে খেতাব নিশ্চিত করেন ১৭ বছরের ভারতীয়।
ই-পেপার