এক ঝলক
হানিট্র্যাপ'-এ অপহরণের ছক হামিম ও অর্পিতার শিলিগুড়িকে আধুনিক স্মার্ট শহর‘হিমালয়ান সিট' রূপায়নে অগ্নিমিত্র পাল দুর্নীতিবাজরা আমাদের দলের নেতাদের কাছে আসার চেষ্টা করছে ঃ দিলীপ অতিবৃষ্টিতে মাটির বাড়িতে ধস, চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু প্রকল্পের বোর্ড উঠল, রাস্তা হলো না, হতাশ‌ তেওটের গ্রামবাসী

চেলসিতে অভিজ্ঞ ইংলিশ তারকা, রেকর্ড ফিতে ব্রেন্টফোর্ডে মালির ফুটবলার

লন্ডন : ব্রাইটন থেকে অভিজ্ঞ ইংলিশ স্ট্রাইকার ড্যানি ওয়েলবেককে দলে ভিড়িয়েছে চেলসি। আরেক দলবদলে রেকর্ড মূল্যে ফরাসি লেন্স থেকে মালির মিডফিল্ডার মামাদু সাঙ্গারকে নিয়েছে আরেক ইংলিশ ক্লাব ব্রেন্টফোর্ড।
Ganamadhyam
03 August, 2026


ক্লাব দুটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই দলবদলের চুক্তিগুলো নিশ্চিত করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, ৫ মিলিয়ন পাউন্ডে দুই বছরের চুক্তিতে এই অভিজ্ঞ স্ট্রাইকারকে দলে ভিড়িয়েছে ব্লুজরা । ক্লাবেরঞ প্রাক-মরশুম সফরে দলের সাথে যোগ দেবেন তিনি। চেলসির সাধারণত তরুণ খেলোয়াড় কেনার নীতি থাকলেও, নতুন কোচ জাবি আলোনসোর অধীনে দলে অভিজ্ঞতা যোগ করতেই তাকে দলে নেওয়া হয়েছে বলে জানা গেছে। ওয়েলবেক বলেন, ‘এই ঐতিহ্যবাহী আসতে পেরে আমি সত্যিই সম্মানিত। আমি ইতিমধ্যেই কয়েকজন খেলোয়াড়কে চিনি। ম্যানেজারের সাথে আমার দারুণ সৌহাদ্যপূর্ণ কথা হয়েছে। ইতিমধ্যেই ক্লাবের সাথে একটি সংযোগ অনুভব করছি। আমি নিজেকে প্রমাণ করতে মুখিয়ে আছি। চেলসি ও সমর্থকদের গর্বিত করতে আমার সবকিছু উজাড় করে দিতে প্রস্তুত আছি বলে যোগ করেন তিনি।
গত মরশুমে ব্রাইটনের হয়ে ৩৭ ম্যাচে ক্যারিয়ার সেরা ১৩টি প্রিমিয়ার লিগ গোল করেছিলেন ওয়েলবেক। অন্যদিকে মালিয়ান মিডফিল্ডার মামাদু সাঙ্গারেকে দলে নিতে ব্রেন্টফোর্ড ইতিহাসের সর্বোচ্চ প্রায় ৩৯ মিলিয়ন থেকে ৪২ মিলিয়ন পাউন্ড খরচ করেছে। যা গত গ্রীষ্মে ড্যাঙ্গো ওয়াতারাকে কেনার রেকর্ডকে ছাড়িয়ে গেছে। ২৪ বছর বয়সী এই ফুটবলার ক্লাবটিতে ৫ বছরের চুক্তিতে যোগ দিয়েছেন। যেখানে আরো ১ বছর চুক্তি বাড়ানোর সুযোগ রয়েছে। গত মরশুমে ফ্রেঞ্চ ক্লাব লেন্সকে লিগ ওয়ানে রানার্স-আপ করতে এবং ফ্রেঞ্চ কাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সাঙ্গার।
ই-পেপার